কেউ কেউ রুপ দেখে বিয়ে করেন. নারী-জীবরে রুপ একটা শ্রেষ্ঠ সম্পদ তা স্বীকার করি, কোনো এক বিখ্যাত ইংরেজ মহিলা বলেছেন- আমি আমার জ্ঞান বির্সজন দিতে রাজি আছি,যদি বিনিময়ে রুপ মেলে. এই মহিলা দেখতে তত ভালো ছিল না.
রুপ মানুষকে অভিভূত করে ফেলে সত্য, কিন্তু রুপের পাশে যদি গুন না থাকে, নারীর রুপ যদি পুরুষের মনকে অধঃপতিত করে, তার রুচি ও মনুষ্যত্বকে র্খব করে দেয়, তবে সে রুপকে বাদ দিতে হবে. নারী বলেই সে রুপসী- তাকে ভালবাসার মতো মন ও মহত্ত্ব চাই. ভালবাসা না থাকলে শ্রেষ্ঠ রুপসীও মানুষকে আনন্দ দিতে পারে না. নারী-পুরুষের মিলনের শুধু উদ্দেশ্য হচ্ছে- জীবনের দানে সার্থক করে তোলা. শুধু ভোগের জন্য রুপকে যে আদর করে সে খুব ছোট প্রকৃতির.
নারীর মনে যদি রুপ না ফোটে তবে মুখের রুপে কেউ সত্যিকারের সুখ পায় না, স্থায়ী করে তাকে ভালবাসে না. বিরক্ত হয়ে দূরে সরে যায়- যে পারে সে নিতান্তই অপদার্থ ও হীন মনের. নারীর রুপ কয়দিন থাকে? তার মনের লাবণ্যই স্থায়ী.
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



