কাজে যখন থাকি তখন আমার শুধু লিখতে ইচ্ছে করে। এটা অবশ্য অনেক পুরানো স্বভাব। নতুন এই জব টায় ঢোকার পর তেমন একটা ফাকি দেবার সময় পাচ্ছি না..কিন্তু তবুও আজকে কি মনে করে একটু সময় বের করে আবারো হাবি জাবি লিখে ফেললাম..ফেলে দিতে ইচ্ছে করল না...থাকুক এখানে ...:-)
সাত রঙের সাতকাহন
এলোমেলো মুক্তোর বাহন
হলদিয়ে পেটমোটা
গোল গোল আখি দুটো
অপলক দৃষ্টিতে চেয়ে থাকা..
ছোট ছোট তরী গুলো
বয়ে যাওয়া স্রোত ধরে
পাহাড়ের কোল ঘেষে
ছোট সে নদীতে অবেলায়
গড়ে তোলা মিথ্যে সখ্যতা
ঝুম বৃষ্টি আর বিজলী প্রিয়ার..
সুন্দর সন্ধ্যায় অঝরের এই বৃষ্টি..
ক্ষনে ক্ষনে প্রতি পালে
সয়ে যাওয়া সব ঝড় ঝন্ঞার নীরবে...
শিরনামহীন ই থাক!! সবাইকে ছুটির দিনের শুভ্র তুষারের শুভেচ্ছা!
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১২ সকাল ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


