মন খারাপের সময় হয় না
প্রহর হয় না..কাল হয় না..ক্ষন হয় না
হঠাৎ ই..বলা নেই কওয়া নেই
মন খারাপ এসে হাজির..
দুর করতেও পারি না
আবার কেন যে মন খারাপ
তা বলতেও পারি না
শুধু জানি বুকের ভিতর
ডান দিকটায় চিনচিনে একটা ব্যথ্যা..
জীবন যাচ্ছে জীবনের নিয়মে
খুব দ্রুত গতিতে যাচ্চে সে..
সেখানটাতে এই তুচ্ছ অনুভূতির
কোন মূল্য কি আছে?
তবুও কেন যে অনুভূতি গুলোকে
বাক্স বন্ধি করে দুরে কোথাও
ছুরে ফেলে দিতে পারি না!
কেন যে চিৎকার করে বলতে পারি না..
যে হ্যা আমার মন খারাপ!
মন খারাপের কারনটাকেও
কেন লুকিয়েই রাখতে হয়!
কেন এতটুকু স্বাধীনতাও নেই
যে বলবো হ্যা-এইজন্য
এইজন্যই আমার মন খারাপ!
কেন যখন খুব কান্না পায়
তখন মুখে হাসি ফুটিয়েই রাখতে হয়!
কেন হাউমাউ করে কা্ঁদতে পারি না!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

