তুমি আমার এমন ই এক কবি যাকে
এই জীবনে ভরবে না এই মন ভালোবেসে
যার নিবিশে, যার পরশে ক্ষনে ক্ষনে প্রতিক্ষনে
মন আমার আস্বস্ত হয় একান্ত আপনতার
যার বুকে মন ঠাই খুঁজে বেরায় ক্লান্তিতে, নির্ভরতায়, অস্থিরতায়
কোনো এক গোধূলীলগ্নে, সূর্য যখন অস্ত যাচ্ছিলো
মায়া তোমার বসে ছিলো একলা একা , তুমি এসেছিলে নিরবে
বারিয়ে দিয়ে হাত খানি তোমার আমার দিকে...আর রেখেছিলে চোখে চোখ
সেদিন তোমার চোখের ভিতরে চেয়ে দেখিছিলাম
আর বুনেছিলাম আমার স্বপ্নের রাজপ্রাসাদ
আজো যখন বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর বাতাস বইছে
মনে পরছে আমার ভালোবাসার ঐ প্রতিটা মূহুর্ত
মনে পরছে হাসি-কান্না, ছোট ছোট খুনসিটি..সব মনে পরছে ..
মনে পরছে কেমন করে আগলে রাখতে তুমি আমায় অন্য সবার কাছ থেকে
যেমনটি তুমি এখনো করো, বরং আগের চেয়ে আরো অধিক মাত্রায়..
তুমি কবি শুধু আমারি কবি,
যার অপেক্ষায় ছিলাম আমি
অবশেষে পরিশেষে পেলাম তোমায়
আমার করে, মায়াঘেরা মায়ারাজ্যের রাজা করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

