ভালবাসা মানে চলন্ত ট্রেনে তোমার আমার কবিতার ফুলঝুরি,
ভালবাসা মানে নীল নীলিমায় তোমায় দেখে লজ্জায় মরি।
ভালবাসা মানে তোমার কাছে প্রতিনিয়ত বায়না আমার,
ভালবাসা মানে ঝগড়া শেষে ফিক করে হেসে ফেলা
ভালবাসা মানে তোমায় নিয়ে কবিতা লেখার ব্যর্থ প্রয়াস
ভালবাসা মানে শত দু্ঃখ কষ্টে তোমার মাঝে শান্তির নিশ্বাস
ভালবাসা মানে ব্রেকফাস্ট ভাগাভাগি
ভালবাসা মানে হট চকলেট নিয়ে টানাটানি
ভালবাসা মানে তোমার মাঝে নিজেকে হারানো
ভালবাসা মানে ভুলের স্বর্গে নিজেকে জড়ানো।
আজ শুনবো শুধু তোমারি কথা, বলে যাও কানে কানে
পিছে ফেলে ব্যস্ততা আর কলাহোল , চেয়ে আছি আজ শুধু তোমারি পানে
ব্যথা ভরা ঐ অবুঝ চোখের সবটুকু ব্যথা নিতে,
হাতে নিয়ে তোমার দেয়া আট গোলাপ আজ তোমারি সুরে বলে যাব
ভালবাসি ভালবাসি ভালবাসি
ভালবাসি ভালবাসি ভালবাসি
ভালবাসা মানে তোমার চোখ দেখা অশ্রু টলমল
ভালবাসা মানে তোমার মাঝে নিজেকে খুঁজে পাওয়া
ভালবাসা মানে তোমার জন্য বেশিদিন বাঁচতে চাওয়া
ভালবাসা মানে তোমায় সাজানো আমার মতো করে
ভালবাসা মানে ডান পাশে বসা তোমা্য উকি দিয়ে দেখা
ভালবাসা মানে তোমার চোখে আমার সর্বনাশ
ভালোবাসা মানে গিফ্ট রাপিং
ভালোবাসা মানে তোমায় দিয়ে রং বেরং এর ছবি তোলানো
ভালোবাসা মানে তোমার সাথে সকাল সন্ধ্যায় নিজেকে হারানো
আজ শুনবো শুধু তোমারি কথা, বলে যাও কানে কানে
পিছে ফেলে ব্যস্ততা আর কলাহল , চেয়ে আছি আজ শুধু তোমারি পানে
ব্যথা ভরা ঐ অবুঝ চোখের সবটুকু ব্যথা নিতে,
হাতে নিয়ে তোমার দেয়া আট গোলাপ আজ তোমারি সুরে বলে যাব
ভালবাসি ভালবাসি ভালবাসি
ভালবাসি ভালবাসি ভালবাসি
ভালোবাসা মানে হিংসায় জলে পুরে ছার খার
ভালোবাসা মানে তোমার কাছে হারকিউলিস করে পার
ভালোবাসা মানে বারে বারে ভালোবাসা মানে গানটি শুনে যাও্য়া
ভালোবাসা মানে প্রতিনিয়ত আট গোলাপের অপেক্ষায় থাকা
ভালোবাসা মানে আরো বেশি ভালোবাসতে চাওয়া
ভালোবাসা মানে আরো বেশি আপন করে নেয়া
ভালোবাসার সব অভিমান ভুলিয়ে দিয়ে, তোমায় নিয়ে
নীল সাজে, নীল নীলিমায় হারিয়ে যাব এই আমার আশা
আজ শুনবো শুধু তোমারি কথা, বলে যাও কানে কানে
পিছে ফেলে ব্যস্ততা আর কলাহল , চেয়ে আছি আজ শুধু তোমারি পানে
ব্যথা ভরা ঐ অবুঝ চোখের সবটুকু ব্যথা নিতে,
হাতে নিয়ে তোমার দেয়া আট গোলাপ আজ তোমারি সুরে বলে যাব
ভালবাসি ভালবাসি ভালবাসি
ভালবাসি ভালবাসি ভালবাসি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।