এখন হয়তো তুমি বলবে না খুব সকালে.. 'ঘুম থেকে উঠছো?'
হয়তো মনে করিয়ে দিবে না বৃষ্টির দিনে .."ছাতাটা মনে করে নিয় কিন্তু।'
এখন আর আমার তোমার একসাথে ট্রেনে করে অফিস যাওয়া হবে না
গল্পের ফুলঝুরি শুরু করা হবে না চলন্ত ট্রেনে শত মানুষের ভিরে..
এখন আর ডান পাশে ফিরলেই তোমাকে চোখে পরবে না
আমি মিষ্টি করে হাসবো না...তুমি ও দেখার জন্য থাকবে না
এখন আমার একলা একাই ব্রেকফাস্ট আর লান্চ
অবসরে শুধুই স্মৃতির খাতা খুলে চেয়ে থাকা
এখন ম্যানেজার গুলো আর বাকা চোখে তাকাবেনা
প্রচন্ড মাঠা ব্যথায় কেউ হট চকলেট বানিয়ে এনে দিবে না..
কাজের পরে নদির কিনারায় পা ঝুলিয়ে বসা আর হবে না
দুজনে মিলে সূর্যাস্ত দেখা হয়ত হবে না প্রতিনিয়ত।
ট্রেনে করে ফেরার পথে তোমার কাধে মাথা রাখা হবে না...
চোখে চোখ রেখে হয়ত বলবে না---'বাসায় পৌছে জানিয়ো।'
হবে না অনেক কিছুই, অন্য কিছু হয়ত হবে
হয়ত নতুন কিছু, নতুন ভালো লাগার কিছু।
হয়ত অভ্যাস বদলে যাবে আমাদের, কিন্তু
এই ১৮টি মাস হয়ত তবুও হয়ে থাকবে সবচেয়ে প্রিয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

