somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমি ইতিহাসের একজন ছাত্র এবং ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর।

আমার পরিসংখ্যান

Mahabub Rahman
quote icon
একজন বিদ্যার্থী
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

লোডশেডিং এর সিদ্ধান্ত কতটুকু ফলপ্রসূ হবে?

লিখেছেন Mahabub Rahman, ৩১ শে জুলাই, ২০২২ দুপুর ১:৪৬

চলমান জ্বালানি সংকট কাটাতে সরকার ইতোমধ্যে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছ। পরিকল্পনার অংশ হিসেবে দেশব্যাপী প্রতিদিন ১-২ ঘন্টা লোডশেডিং এর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে চাহিদার বিপরীতে উৎপাদন কম হওয়ায় লোডশেডিং এর সময়সীমা কোন কোন জেলায় ৬-৭ ঘন্টায় গিয়ে পৌঁছেছে। যাতে করে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের কৃষি ও শিল্প খাত।

... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৯৬ বার পঠিত     ০ like!

করোনা ভাইরাসঃ ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে গণজমায়েত

লিখেছেন Mahabub Rahman, ০৩ রা এপ্রিল, ২০২০ বিকাল ৩:৫০

যেখানে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপ এড়াতে একাধিক মুসলিম দেশে জুমার নামাজ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যেখানে পবিত্র মক্কা নগরীর মসজিদ আল-হারাম এবং মদিনার মসজিদে নববীতে জুমা নামাজসহ নফল উমরা স্থগিত করেছে সৌদি সরকার। সেখানে উল্টো চিত্র আমাদের ধর্মপ্রাণ বাঙালি মুসলিমদের।


সারাবছর যারা নামাযে যেত না তারাও আজ ঈমানি শক্তিতে বলীয়ান... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১১৪ বার পঠিত     ০ like!

হাসি-ঠাট্টা আর নয়, প্রতিবাদের এখনই উপযুক্ত সময়

লিখেছেন Mahabub Rahman, ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১:০৫



পেয়াজ-লবনের মূল্যবৃদ্ধির ইস্যুকে নিয়ে ঠাট্টাতামাসা তামাশা বন্ধ করার সময় এসেছে।
আমি ছোট্ট একটি হিসাব দিচ্ছি একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন-

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী দেশে প্রতি পরিবারের গড় সদস্য সংখ্যা ৪.৪ জন। সহজেই অনুমেয় যে ২০১৯ সালে সেই সংখ্যাটি ৫ বা তার অধিক। যাইহোক, আমি হিসাবের সুবিধার্থে ধরে নিলাম পরিবার প্রতি... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২১৩ বার পঠিত     ১ like!

বই রিভিউঃ নিশীথিনী

লিখেছেন Mahabub Rahman, ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৯

বইয়ের নামঃ নিশীথিনী
লেখকঃ হুমায়ূন আহমেদ


হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে নির্মিত দেবী চলচিত্রটি দেখার পর থেকেই মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়েছিলো। দেবী উপন্যাসটা পরার পরেও কেমন একটা ঘোরের মধ্য দিয়ে গেছি। তাই দেবী উপন্যাসের ২য় পর্ব নিশীথিনী টাও পড়ে ফেললাম।

দেবী থেকে কোন অংশ কম নয় নিশীথিনী উপন্যাসের প্লট। প্রায়... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৪১৩ বার পঠিত     ০ like!

বই রিভিউঃ গুগলগুরু

লিখেছেন Mahabub Rahman, ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১৬

বইয়ের নামঃ গুগলগুরু
লেখকঃ শাহাদুজ্জামান
প্রকাশকালঃ অমর একুশে গ্রন্থমেলা,২০১৯



মূলকথাঃ প্রথম দর্শনে তথ্য প্রযুক্তি বিষয়ক জ্ঞানগর্ভ কথাবার্তা সমৃদ্ধ বই ভাবলেও কয়েক পাতা পড়ার পর সে ধারণা ভুল প্রমাণিত হয়েছে।

বইটি প্রখ্যাত কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও গল্পকার শাহাদুজ্জামানের সমসাময়িক বিষয় নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত বেশ কিছু লেখার সংকলনগ্রন্থ। প্রতিটা লেখাই ২০১৭ থেকে ২০১৮ এর মধ্যে লেখা।
... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৬১ বার পঠিত     ০ like!

নিতু

লিখেছেন Mahabub Rahman, ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৮


১.

বরাবরের মতোই আমি ফোনে কথা বলতে বেশ বিব্রত বোধ করি। পরিচিতজন ছাড়া অন্য কারো সাথেই ফোনে কথা হয় না। তারপরও অনিচ্ছা সত্ত্বেও কলটা রিসিভ করলাম। ওপাশের কন্ঠটা বেশ পরিচিত মনে হলো। পরিচয় জিজ্ঞেস করায় বলল, ‘আমি এহসান’। এতটুকু পরিচয় দিয়েই থেমে গেলো। এহসান নামে বহু মানুষকে আমি চিনি। তার মধ্যে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২০৩ বার পঠিত     ০ like!

সঠিক ঘুমের আদ্যোপান্ত

লিখেছেন Mahabub Rahman, ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫০



সঠিকভাবে ঘুমাচ্ছেন তো?

সুস্থ থাকার জন্য যেমন নিয়মানুযায়ী খাদ্য গ্রহণ করা, কায়িক পরিশ্রম করা, ব্যায়াম করা ইত্যাদি প্রয়োজন ঠিক তেমনি সুন্দর ও নির্মল জীবনের জন্য সঠিক ঘুমেরও প্রয়োজন।

সুস্থ থাকার জন্য নিয়োমিত এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমানো দরকার। অন্যথায়, শরীরে দেখা দিতে পারে নানাবিধ সমস্যা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া ভিত্তিক প্রতিষ্ঠান ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন বা... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৯৫ বার পঠিত     ২ like!

আমার বন্ধু

লিখেছেন Mahabub Rahman, ২৮ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৮


জীবন বৃক্ষের শেষ পাতাটি ঝড়ে পড়া কেবল বাকি। মনোঃকষ্টে জর্জড়িত হয়ে সব কটি পাতাই শুকিয়ে ঝড়ে যাওয়ার উপক্রম- ঠিক তখনই সজীবতার বাণী নিয়ে ওর আগমন ঘটলো আমার জীবনে!

পরিবারের একমাত্র সন্তান আমি। অনেক যত্ন আর সতর্কতার মধ্যে বড় হয়েছি। সব সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করাটা এখন আমার আত্মার সঙ্গে মিশে গিয়েছে।... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৫৬ বার পঠিত     ১ like!

প্রথম মৃত্যুর পরে

লিখেছেন Mahabub Rahman, ২৬ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

               
ঝোপঝাড় ঘেড়া প্রকান্ড বাড়িটি কিনতে বাবার প্রায় কয়েক লাখ টাকা খরচ করতে হয়েছিলো। আমার জন্মলগ্নে ক্রয়কৃত বাড়িটি কয়েক দশক ধরে তার মর্যাদা বজায় রেখে এখনো বাবার স্মৃতিচিহ্ন স্বরুপ দাড়িয়ে আছে। যদিও তার দেওয়ালে ফাঁটল ধরেছে।সেই ফাঁটলের মধ্য দিয়ে সূর্যের তীক্ষ্ণ আলো পড়লো আমার চোখে।কিছু বুঝে উঠার আগেই উঠে বসলাম। তাছাড়া... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২০৬ বার পঠিত     ০ like!

শুভ জন্মদিন অধিনায়ক মাশরাফি

লিখেছেন Mahabub Rahman, ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৩৭

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সেরা অধিনায়ক, ১৬ কোটি বাঙলির আস্থার প্রতীক ও ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি বিন মর্তুজার ৩৩ তম জন্মদিন আজ।

বিশ্বের অন্যতম সেরা স্পেশালিস্ট পেস বোলার হিসেবে খ্যাতি রয়েছে তার। অসম্ভব ভালো মনের এ মানুষটি ১৯৮৩ সালের এইদিনে নড়াইল শহরে তার নানাবাড়িতে জন্মগ্রহণ করেন।

তবে এলাকায় তিনি কৌশিক নামেই... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪০৪ বার পঠিত     ১ like!

ম্যাশ ভক্তের কান্ড!

লিখেছেন Mahabub Rahman, ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ৮:২৬

গতকাল বাংলাদেশ বনাম আফগানিস্তানের সিরিজের ৩য় অর্থাৎ শেষ ওডিআই ম্যাচ চলাকালীন এক মাশরাফি ভক্ত নিরাপত্তা বাহিনীকে ফাঁকি দিয়ে মাঠের ভিতরে ঢুকে পড়ে।
উদ্দেশ্য আর কিছু নয়, শুধুমাত্র একবারের জন্য টাইগার দলপতিকে ছুঁয়ে দেখা।
এ ঘটনার পর নিরাপত্তা বাহিনী ঐ ভক্তকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে।
তবে মাশরাফি এ ঘটনার জন্য ঐ ভক্তকে কোনো... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১০ বার পঠিত     ০ like!

মনুষ্য পরিচয়

লিখেছেন Mahabub Rahman, ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৫

ধর্মের চিহ্ন মানুষের গায়ে থাকে না;
থাকে মানুষের কর্মে!
কোনো মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের মাপকাঠি তার দ্বারা সংঘটিত কর্ম, তার ধর্ম নয়।

[নতুন লেখালেখি করা শুরু করেছি; ভুল-ত্রুটি হলে ক্ষমা করবেন]

বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭২ বার পঠিত     ০ like!

মানুষ

লিখেছেন Mahabub Rahman, ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৪৪

''সাদা বা ফর্সা মানেই কিন্তু সুন্দর নয়,
আর কালো মানেই কিন্তু কুৎসিত নয়।
কাফনের কাপড় সাদা কিন্তু ভয়ানক।
কাবা ঘর কালো কিন্তু অপরূপ। মানুষের
সৌন্দর্য বাহ্যিক দৃশ্যে নয়,
চরিত্রদ্বারাই মানুষ সুন্দর হয়।”
.
-বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১২৬ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২১৫৯ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ