সড়ক পথে ঢাকা থেকে আমাদের শরনখোলা যেতে একটি স্মরনীয় ও বরনীয় মার্কা রাস্তা আছে।যার শুরু শরনখোলা আর শেষ সাইনবোর্ড।এই রাস্তা দিয়ে যে একবার হেটে বা গাড়িতে যাবে ,সে নির্ঘাত এই রাস্তার কথা আজীবন মনে রাখবে।সে মনে রাখবে কিভাবে এই রাস্তা তাকে হেলাইয়া,দুলাইয়া,কাইত কইরা,চিৎ কইরা নিরাপদে গন্তব্যে পৌছাইয়া দেয়।তার উপর সারা দেশে যখন কৃষি জমির পরিমান দিনে দিনে কমছে সেখানে এই রাস্তার বদৌলতে অত্র এলাকায় কৃষি জমির পরিমান বাড়ছে।কারন এই রাস্তায় আপনি ইচ্ছা করলেই ধান রোপন,সবজি চাষ,মাছ চাষ ,পশু পালন করতে পারবেন।আর এই মহান কাজের জন্য যিনি গত প্রায় দশ বছর যাবৎ অক্লান্ত পরিশ্রমকরছেন তিনি আমাদের এলাকার মহান মানণীয় সাংসদ ডাঃ মোজাম্মেল হোসেন।প্রকৃতি আর দেশের জন্য কত দরদ তার,কয়েক লক্ষ্ লোকের যাতায়াতের একমাএ রাস্তাটি তিনি প্রায় বন্ধ করে কৃষি জমির পরিমান বৃদ্ধি করছেন।তার উপর আগামি বরষায় আমরা বাসের পরিবর্তে নৌকায় করে নিশ্চিন্তে,নিরাপদে চলাচল করতে পারব।সেক্ষেত্রে দূর্ঘটনার হাত থেকে এই এলাকার লোকজন রেহাই পাবে।যেহেতু মহান মানণীয় ডাঃ মোজাম্মেল হোসেন গত প্রায় দশ বছর যাবৎ এই এলাকার সাংসদ ছিলেন সুতরাংএই সমস্ত অবদানের জন্য তিনি ধন্যবাদ পেতেই পারেন।ধন্যবাদ মহান মানণীয় সাংসদ ডাঃ মোজাম্মেল হোসেন।আমরা দোয়া করি যেন আপনি বেচে থাকতে থাকতে এই রাস্তাটি সম্পূর্ন পরিবর্তিত হয়ে বড় একটি নদী হয়।তাতে এলাকার মাছের চাহিদা ও পূরন হবে।আবার ও ধন্যবাদ মহান মানণীয় সাংসদ ডাঃ মোজাম্মেল হোসেনকে।
ধন্যবাদ মহান মানণীয় সাংসদ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১২
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চা এর আড্ডা।

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।