আমার ছোট ভাই,গনিতে মাষ্টার্স শেষ করে স্বল্প বেতনে একটি বেসরকারি হাই স্কুলে চাকরি করছে৷গতকাল আমাকে হঠাৎ আমাকে ফোন দিয়ে বলে ,আপনার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক কোন প্রার্থী আছে?থাকলে বলেন ভর্তি করে দেব৷আমি তো অবাক৷যে এতদিনে অনেক চেষ্টা ও পরিশ্রম করে ও ভাল একটা চাকরির ব্যবস্থা করতে পারল না ,সে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত প্রতিষ্ঠানে প্রার্থী ভর্তি করাবে৷ওর এত ক্ষমতা?তো আমি বললাম কি করে,ভর্তি পরীক্ষা দিতে হবে না?ও বলল , ভর্তি পরীক্ষা তো দিতেই হবে৷আমি বললাম,যদি পাশ না করে?ও বলল ,পাশতো করবেই৷আমি তো অবাক ৷,পাশ করবে মানে?বলল পরীক্ষার আগে প্রশ্নপত্র দিয়ে দিব৷তাপরে ও যদি পাশ না করে ,তাহলও ব্যবস্থা আছে৷ভর্তি করিয়ে দেওয়া হবে৷আমি বললাম তুই নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলি না,আর এখন অন্যকে ভর্তি করিয়ে দিবি,তাতে তোর লাভ কি?ও বলল আমাদের সময়তো এইগুলো ছিল না৷এখন তো এটা একটা বানিজ্য৷আমি বললাম কিভাবে?বলল,প্রতি প্রার্থী ভর্তি বাবদ পাচঁ লাখ ৷এক বড় ভাই এই কাজ করে থাকে৷আমাকে বলেছে প্রার্থী সংগ্রহ করতে।আমি তো পুরাই টাস্কি খেয়ে গেলাম৷আমি আর কথা না বাড়িয়ে বললাম আমার কাছে কোন প্রার্থী নাই৷এবার মনে মনে ভাবলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ভর্তি ব্যবস্থা যদি এই হয় তাহলে অন্যান্য প্রতিষ্ঠামের যে কি অবস্থা তা সহজেই অনুমেয়৷আমাদের সময়ে সাধারন একটি ভাল কলেজে ভর্তির জন্য কত পরিশ্রম,কত লেখাপড়া৷রীতিমত যুদ্ধ করতে হয়েছে৷আর এখনতো পরতে হবেনা৷পরীক্ষার আগেই যদি ছাত্র ছ্ত্রীরা প্রশ্নপত্র পেয়ে যায় তাহলে পরবেই বা কেন৷এই যদি হয় আমাদের শিক্ষা ব্যবস্থা তাহলে উন্নয়নের জোয়ারে দেশ ভাসিয়ে দিয়ে লাভ কি?কি হবে এত আন্তর্জাতিক পুরস্কার পেয়ে?ভবিষ্যতে তো আমরা মেধাহীন এক জাতিতে পরিনত হয়ে যাব৷পরে আবার ভাবলাম ও কি আমার সাথে মিথ্যে বলল?নাহঃ আমার সাথে মিথ্যে তো বলে না ,আর বলেই বা ওর লাভ কি?যাক পরে ওকে বললাম এই সব অনৈতক পথে না যেতে৷আল্লাহ আমাদের সত্য ও ন্যয়ের পথে চলার তাওফিক দান করুন৷আমীন৷
আমি তো অবাক।
জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন
স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন
এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট
সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন
দুঃখ খচিত পতাকা আমার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।