টক শো৷সে কি যে মজা তা সে ই জানত৷সারা দিনের কর্মব্যস্ততার পর কার ভাল লাগত রাত জেগে টিভির ওই প্যচাঁল৷তার উপর বউয়ের জঞ্জাল আর বকাবকি৷কোন কিছুই টকশো দেখা থেকে তাকে বিরত রাখতে পারেনি৷কি অকাঢ্য যুক্তি এক একজনের আবার কি সুন্দর পাল্টা অকাঢ্য যুক্তি অন্যজনের ৷বাহঃ কি চমৎকার৷মাঝে মধ্যে নিজে নিজেই হাততালি দেয় মধ্য রাতে৷আর তো ঘুম থেকে উঠে বউয়ের সে কি গর্জন৷টিভি ভেঙ্গে ফেলার কত হুমকি৷অনেক চেষ্টা করেছে বউকে নিজের মত করে টকশো বান্ধব করার৷দেখ কি জমজমাট টকশোর টেবিল৷একদিকে একপক্ষ আর অন্য দিকে অন্য পক্ষ৷তর্ক-যুক্তি দিয়ে একপক্ষ অন্যপক্ষকে ঘায়েল করার সে কি চেষ্টা৷বলল বউকে৷বউ মুখ ভেংচিয়ে বলল,তুমি থাক তোমার তর্ক-যুক্তি নিয়ে আমি ঘুমালাম৷বেচারার কি আর করার৷টকশোর নেশা তো আর কাটে না৷টকশো শেষ করে যখন বেচারা ঘুমাতে যায় তখন বউ তো ঘুমে বিভোর৷ভয়ে ও বউয়ের গায়ে হাত লাগায় না৷তাহলে তো ভারি বিপদ৷এভাবে কত রাত যে কেটেছে তার কোন হিসাব নেই৷যুক্তি আর জ্ঞানীদের কথা তাকে খুব টানে৷মনে মনে ভাবে এত সুন্দর আর যুক্তি দিয়ে কিভাবে মানুষ কথা বলে৷আর উপস্থাপনা কি চমৎকার?তবে এখন আর সেই দিন নেই৷দিনশেষে ঘরে ফিরে রুটিন মাফিক কাজ শেষে ঘুমিয়ে পড়া৷বউ অবশ্য মাঝে মধ্যে টিটকারীর ছলে বলে ,কি ব্যপার এখন দেখি আর রাত জেগে প্যচাঁল শোন না৷সে মনে মনে ভাবে যে ধরনের প্যচাঁল আর যাদের প্যচাঁল শোনার জন্য সে রাত জাগত,এখন আর সেই প্যচাঁল আর প্যচাঁলী কোনটাই নেই৷টকশো হয় ঠিকই কিন্তু তার গুন,মান,ঝাজ কোনটাই নেই৷শুধু তোসামোদি করা৷পক্ষ আছে প্রতিপক্ষ নেই৷যুক্তি আছে কিন্তু পাল্টা যুক্তি নেই৷এখন যারা টকশোতে আলোচক হিসেবে আসেন তাদের মধ্যে দুই একজন বাদে সবাই মনে হয় জ্ঞানপাপী,দলকানা ও সুবিধাভোগী৷মনে মনে প্রচন্ড রাগ হয় তার৷কিন্তু আবার ভাবে তারমত আমপাবলিকের যে বসে বসে দেখা ছাড়া আর কিছুই করার নাই৷আর উপস্থপনা দেখলে মনে হয় পাতানো কোন খেলার রেফারি৷রাগে-অভিমানে এখন আর সে কোন টকশো ই দেখে না৷তার মনে শত ধিক্কার আর অভিশাপ তাদের উপর যারা তাকে এই টকশো দেখা থেকে বিরত রেখেছে৷
একজন টকশো খোরের অপমৃত্যু
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪১
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
চা এর আড্ডা।

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।