কবিতা- আহা শখের বিয়ে !
মাহফুজ আলআমিন
-ঘটকবাবুর ঘটকালিতে, ভালো পাত্র মেলা ভার!
শুনছো ওগো, মেয়ের বিয়ের বয়স হচ্ছে পার !
-হুম, দেখছি জামাই, গুনছি কামাই, খুজছি ভালো বংশ
মিলে গেলেই দেবো বিয়ে, চাইলে দেবো সম্পদ অংশ
অংশ দেবো, বংশ দেবো, দেবো আমার মেয়ে
রাজকুমারের বউ হবে সে, থাকবে রাণী হয়ে
-আহা এতই সোজা রাজপুত্র, পাবে কোথায় শুনি?
আজকালকার ছেলেরা সব, প্রেম শিকারি খুনি!
-প্রেমের খুনি, জানি জানি, করবো কি আর বলো
মেয়েরাও তো কম যায়না, কলি যুগ বুঝি এলো
-আমার মেয়ে সতি সাবেত্রি, ও এসব বুঝেনা
বুঝতো যদি, আজ অবধি একলা থাকতো না
তখন ই দরজায় পড়লো টোকা-
খুলতেই একি, মেয়ের সাথে পঁচিশ বছরের খোকা
দেখতে খোকা, বোকা বোকা হাসছে দন্ত খুলে!
দুজনার গায়ে বিয়ের পোশাক, একি দেখছি ভুলে!
-ভুলে নয় মা, বিয়ে করেছি, এই তোমাদের জামাই!
দেখছো কত কিউট ছেলেটা, মাসে আড়াই হাজার কামাই!
ইহা শুনিয়া চিৎপটাং মশাই ও তার গিন্নি!
এই তোরা কে কই আছিস, রাঁধরে পায়েস, ফিন্নি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


