দুঃখ হয়েও থাকবোনা তোর
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভুলতে তোকে হবেই আমায়।
ব্যাথার কপাট-ভেংগে চুরে,
সুখ নিয়ে তোর পালিয়ে যাবো।
স্মৃতির মেঘে এক মুঠো ছাই,
দুঃখ তোকে দেবোই দেবো!!
থাকবো না তোর শ্যামল ছায়ায়
হাটবো না তোর স্মৃতির মায়ায়।
দুঃখ হাওয়ার ভাসিয়ে তোকে
এক নিমেষে উড়িয়ে নেবো!!
ভাবিস না তুই আমার কথা
কষ্ট নদীর ভাবনা স্রোতে,
বাজুক সেথা দুঃখ ব্যথা
একলা চলার নিঝুম রাতে!!
দুঃখ তোকে দেবোই দেবো
হবনা তোর রথ সারোথী,
নিখোজ পথে একলা রথে
শুনতে কি পাস সেই আরোতী?
নির্ঘুম তোর রাত প্রহরে
খেলবোনা তোর ভাবনা খেলায়।
ঝরবোনা তোর শিশির হয়ে,
নিশীরাতের কান্না মেলায়!!
ভুলতে তোকে হবেই আমায়।
যতই বৃথা ভাবিস না তুই।
এই যে মোদের ভাগ্য নীতি
কেমন করে বদলাবি তুই?
এমনটা 'তুই'- না পাস যদি
আমায় নাহয় ভুলেই থাকিস,
কালোয়-সাদায় থাকিস না আর
আলোর পথে এগিয়ে চলিস!!
মিছেই কেন মায়ার খেলায়
আটকে রাখিস হদয় পুরে।
শেকল দিয়ে বাঁধিস কেনো
পাষান পুরের পাষানীরে!!
কোথায় পাবি?।নাই পেলিবা
থাকিস না তুই ছায়ার কালোয়
ডাকছে তোকে স্বর্ণশিখা
নতুন পথের সোনার আলোয়!!
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন