বুঝে নে তুই...........
২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বলবোনারে বলবোনা
কিছুই তোকে বলবোনা।
তোরই মনের ইচ্ছেদোলায়
দুলবোনা রে দুলবোনা!!
দ্বিধায় তোকে জড়াবো
দ্বন্দে তোকে পোড়াবো।
বুকের পাজর খাঁচাভেংগে
কস্টপাখি উড়াবো!!
তোর সাথে পা ফেলবোনা
তোর কথাতেও চলবোনা।
হাসির মাঝে কস্টগুলো
তোর বুকে তে ছড়াবো!!
জবাব তোকে দেবনা
বুকেও টেনে নেবোনা।
ফেলবোনাও ধরবো নাও
শুন্যে তোকে ঝোলাবো!!
তোকেই আমার পড়ে মনে
একলা থাকার সর্বক্ষনে।
জানতে তোকে দেবোনা
মানতে তোকেও নেবোনা।
মনের গহীন ভাবনাতে তোর
কঠিন ফাসি পরাবো!!
মায়ার ফাঁদে ফেলাবো
হৃদয় নিয়ে খেলাবো
হৃদকমলে খেলা শেষে
হৃদয় নিয়ে পালাবো!!
ইড়িক চিড়িক চুড়ুই ডাকে
ঘুঘু ডাকা বটের শাখে,
কুহু তানে নদীর গানে
ছুটে চলা ঝর্ণা পানে-
সবখানেতেই তোরই ছায়া
তোরেই চাওয়া তোরই মায়া।
তবুও আমি ভুলবোনা
তোর সাথেও চলবোনা
তোরই ফাঁদা ফাঁদে আমি
তোরই দুপা আটকাবো।
ব্যাস্ত আমার সকল বেলায়
সকল আঘাত সকল খেলায়,
চমকে এ মন তোরেই খোজে
অজান্তে দু চোখটি বুজে,
তোরই স্মতি ছড়ায় গীতি
মাছরাঙাটার চাউনিতে!!
তবুও দুচোখ খুলবোনা
তোর পানে মুখ তুলবোনা
তোর শেখা গান গাইবোনা-
পেছন ফিরেও চাইবোনা!!
হেয়ালী আর গোপন ব্যাথায়
তোরেই আমি পোড়াবো!!
জানতে তোকে দেবোনা।
হার মানাটাও নেবোনা।
মিছে আশায় ভালোবাসায়
তোকেই আমি জড়াবো!!
দুঃখস্রোতে ভাসিয়ে দিয়ে
তোকেই টেনে ওঠাবো।
বাসিও তোকে বলবোনা
বাসিওনা বলবোনা
বাসিনা ও বাসির মেলায়
সত্যিটাকেই বোঝাবো।
জবাব
Click This Link
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১০ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু ঘটনা আছে, যেগুলো শুধু রাজনৈতিক কর্মসূচি ছিল না, ছিল জাতির নৈতিক বোধের ওপর নির্মম আঘাত। একজন জাতীয় নেতার শাহাদাত বার্ষিকীর দিনে একটি দলের নেত্রীর তথাকথিত...
...বাকিটুকু পড়ুন১
ভ্যানের বার্গার আর
ই-কোলাই গিজগিজ ফুচকায়
এই ভ্যাপসা বগলভেজা গরমে
সুগারদাদুর সাইড-চিক চটে গ্যাছে।
দাদু পুরান পাটের কারবারী—নাহ্ এ হবেনা
....
হঠাৎ সুগারপিতার ফোন—MNC এক্সিকিউটিভ
রিটার্ন অন ইনভেস্ট জানে।
আর ঐ বুড়োটা!
হাইড্রা-কেরাটিন-রিবন্ডিং—খরচ জানে?
২
ছুড়ে ফেলা বার্গার খুলে
সস্তা পামের মেয়োনিজ... ...বাকিটুকু পড়ুন

সেই ছোটবেলায় আমার বাড়ির কাছেই একটা বুনো ঝোপঝাড়ে ঠাসা জায়গা ছিলো। একটি দুটি পুরনো কবর থাকায় জঙ্গলে ছাওয়া এলাকাটায় দিনে দুপুরে যেতেই গা ছমছম করতো। সেখানে বাস করতো এলাকার শেষ...
...বাকিটুকু পড়ুন
শরিয়তপুর শহরের সুপরিচিত ব্যক্তিত্ব ডাক্তার নাসিরের ওপর সাম্প্রতিক হামলার ঘটনাটি কেবল একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং এটি মানবতার সেবায় নিয়োজিত পেশাজীবীদের নিরাপত্তার ওপর এক চরম আঘাত। সমাজ যখন...
...বাকিটুকু পড়ুনচট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ড। রাত ১১ টা। ইভিনিং এ ১২ বছর বয়সের মেয়ে ভর্তি হয়েছে। ইন্টেস্টিনাল টিবি’র কেস। বাচ্চাটা থেকে থেকেই চিৎকার করছে, আংকেল আমার ব্যাথাটা কমিয়ে দেন।... ...বাকিটুকু পড়ুন