যায় চলে যায় বসন্তদিন
০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এইতো সেদিন-
দুহাত ছুঁয়ে ভালোবাসায়,
কাঁপন লাগে বুকে
ছড়িয়ে পড়ে রেশ রেনু তার
তন্দ্রা বিভোর চোখে।
ঘোর লাগা সে সাঝ-সেজুতি
মায়ার কাঁজল আকে।
ছড়ায় দ্যুতি; মগ্ন হৃদয়
স্বপ্ন পুরীর বাঁকে।
বিহ্বল ভাবি
সত্যি হওয়া সেইযে অচীনক্ষণ
মনের কোনে লুকানো
এক সুপ্ত কঠিন পণ।
তুচ্ছ করি আজকে সেসব
ভালোবাসার টানে
তুই যে আমার হৃদকবিতা
চেনা সূর ও গানে।
ফুরোয় গানের বেলা---
চমকে উঠি কোকিল ডাকে,
স্বম্বিৎ ফেরে
ফিরতে হবে রুঢ় জগতে,
পুনশ্চ সেই পুরন জগৎ
কাটলো সময় হেলা।
যায় চলে যায় বসন্তদিন,
দুঃখ সুখের ভেলা
চাপা ব্যাথা মান অভিমান
কান্না হাসির খেলা।
ফাগুন ভরা ব্যাথার আগুন
ভালোবাসায় পুড়ে
ছড়িয়ে পড়ুক অলিন্দে তোর
সারা হৃদয় জুড়ে।
পৌষ ফাগুনের ভেলায় চেপে
আসবে নতুন বছর
ফিরবো আমি বারে বারে,
তোর দুঃখ রাতের বদ্ধদ্বারে-
ছাড়বো তোকে?
কখ্খনও না...............
অলিন্দে তোর উকি দেবো,
চুম দিয়ে তোর ঘুম ভাঙাবো
ফের জাগাবো হৃদয়পুরে ,
ভালোবাসার ঝড়।
Click This Link
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন