শান্ত শীতল দিঘীর জলে,
টুপ করে যেই ঢিলটা পড়ে,
জলতরঙ্গে ঢেউ তুলে যায়;
বদলে দিয়ে স্মৃতির কোঠা।
তেমনি করে হঠাৎ কি তোর
শীতল হওয়া
কাকচোখের ঐ হৃদপুকরে,
টুপ করে কি
হঠাৎ কোনো তরঙ্গ ঢেউ
উথলে ওঠে?
কষ্টে কি বুক
একটু খানি মুচড়ে ওঠে ?
বুকের কোনায় অদৃশ্য কোন
অচিন বীণার টানটা পড়ে?
হঠাৎ কি তোর স্মৃতির পটে,
ঝলসে ওঠে পুরণ কোনো ,
কাব্যকথা অথবা সেই ভর দুপুরে,
হঠাৎ আমার ডাকটি পেয়ে,
বিতানমলে হঠাৎ ছোটা?
পড়ে মনে
ঠিক এমনি বোশেখ দিনে,
বৈশাখী এক ঝড়ের মত ,
উথলেছিলো ভালোবাসা;
জন্যে তোরি।
ঝড়ো হাওয়া থমকে গেছে,
হিম বাতাসে আছন্ন তুই,
আজকে এখন।
তবুও যখন বোশেখ আসে
তাকিয়ে হঠাৎ আমার পাশে
খুঁজি তোকেই,
এক পলকে যাই চলে সেই,
রংধনু রং ঝিম বিকেলে
আবেশ ধরা,
তুই শুধু তুই
চারিদিকেই।
আসবে আবার আরেকটি ভোর
নতুন বছর,
নতুন পাখী শোনাবে গান
শুধুই চাওয়া
তোর চারিধার আলোয় ভরুক
হাসি গানে জুড়াক তোর ঐ
পাষান পরান।
আর এই আমি
লুকিয়ে রব এই আঁধারে
জন্যে তোরি।
শুধুই তোরি
জন্যে তোরি।
বুকের মাঝে লুকিয়ে নিয়ে,
সুপ্ত সে এক ছোট্ট কোনো
আগ্নেগিরি।
আলোচিত ব্লগ
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব
ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন
প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
হারানো বিজ্ঞপ্তি

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।