Click This Link
অবাক লাগে পড়ি যখন সেসব দিনের কথা,
বুকের মাঝে বাজে আমার দুঃখদিনের ব্যাথা।
মনে পড়ে সেই বরষায় ফিরতেছিলাম পথে,
মুঠোফোনের মুঠোর ভেতর তুই যে ছিলি সাথে।
বললি যখন, জানিস নিশি ছাঁদ হয়েছে ফুটো
অফিসঘরে ভিজিস জেনে হেসেই আমি কুটো।
মেঘলা মেদুর সেই দিনেতে লিখেছিলাম চিঠি
ছন্দ দিয়ে গড়েছিলাম কাব্য সে এক মিঠি।
অবহেলার সব অভিমান ভুলিয়ে ভালোবাসায়
ভাঙাগড়ার তাসের সে ঘর বেঁধেছি ফের আশায়।
ঝিম ধরানো বৃষ্টি বেলা- এখন কত আসে
অলস মেঘের ভেলায় তখন মনটা কি তোর ভাসে?
আজও কি তুই অবুঝ হয়ে সবুজ ঘাসের শীষে
খুঁজিস সেসব দিনের স্মৃতি আকাশ অনিমিষে?
আজও কি তুই ব্যাস্ত রাখিস নিজে কাজের ছলে,
উদাসী মন তখন কি তোর আমার কথা বলে?
পাল্টে কি তুই দেখিস খাতা? সেই যে ছিলো ভাবনা পাতা
অচিন আপন পর হয়েছি অনেক দূরের দেশে।
ভয় গুলো সব দূর বহূ আজ, অযুহাতের নেই কোনো কাজ
লুকিয়ে গিয়ে হারিয়ে গেছি ঝড়ের পরের শেষে।
আলোচিত ব্লগ
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব
ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন
প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
হারানো বিজ্ঞপ্তি

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।