শোন ... ভেবোনা ভুলে গেছি,
প্রথম যেদিন বললে
ভালবাসি....!
কি করে ভাবলে এত সহজে
ভুলেছি তোমায়??
অঝোর বৃষ্টির জল ধোয়া বর্ষায়,
এলে তুমি নিরবে!!
আমার চোখের জল তো
খুবি নগন্য,
হাসিটুকুকে ভালবাসলে
আমায় নয়।
বেদনাটুকুকে কাছে ডাকলে
চাওয়াকে নয়।
অসময়ের বৃষ্টির গান থেমে গেল,
শোন ভেবোনা তাই বলে ভুলে গেছি।
প্রথম যে দিন বললে
ভাললাগে!
এলোমেলো স্বপ্নহীন জীবনে রঙ ছড়ালে,
জীবন মায়ার শিকলে বাঁধা প্রানে এল
মুক্তির উন্মাদনা।
পথ দেখালে,
চোখের ইশারায় ডাকলে কাছে,
মন্ত্রমুগ্ধ আমি হেটে চললাম।
ব্যাথায় কুকড়ে উঠে আচমকা তাকালাম;
রক্তে ভেজা পায়ে!!
আমার চলার পথ রঙিন হল।
এই শোন; তাই বলে কখনও ভেবো না
ভুলে গেছি।
প্রথম যেদিন বললে
দেবে ফুলের মত একটি প্রান উপহার......!
সময় ভুলে গেছে,
জীবন ভুলে গেছে,
বৃষ্টির ফোঁটা গুলোও ভুলোমনা।
শুধু আমি জেগে আছি নিশাচর।
তোমার চলে যাবার পথ পানে চেয়ে আছি।
তোমার অতল চোখের গভীরে,
খুঁজে ফিরছি একটু ভালবাসা
যদি সব কিছু মিথ্যে হয়!!
যদি আবার ফিরে আসো!!
শোনো প্রিয়তম;
ভুল করেও ভেবোনা
ভুলে গেছি!!!
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



