'ঐ বীজ জেগেই রয়েছে। জেগে জেগে ঘুমিয়ে রয়েছে।'
কাল রাতেই পড়ছিলাম 'সুখ-দুঃখের সাথী'। উৎপলদার কবিতার বই। পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছি...
আর আজই যশোধরাদি'র থেকে জানতে পারলাম উৎপলকুমার বসু নেই। কী বিষাদময় ! কেমন করে মানি?
কালই কবিদের একটি লিস্ট করেছিলাম তাতে অন্যতম কবি তিনি! কিন্তু......... ।
আশ্চর্য বিষাদে ভরে গেল চারপাশ, সকল আকাশ।
বাংলাভাষার এই অসামান্য কবি, উৎপলদা' তাঁর কবিতার ন্যায়- জেগে জেগে ঘুমিয়ে রয়েছে। বীজের মতো!


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


