somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি সব বুঝেন তাইনা????

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি সব বুঝেন,সব কষ্ট অনুভব করেন তাইনা??
সেই ছেলেটাকে একবার প্রশ্ন করে দেখেন যে জানে তার বাবা মারা যাচ্ছে তাই বাবাকে বাঁচাতে রিকশাওয়ালা,CNG ড্রাইভার সবার পায়ে ধরে কিন্তু কেও যেতে চায়না।
সেই ছেলেটাকে যে তার বাবাকে বাঁচাতে পারেনা কিছু জানোয়াররুপী ডাক্তারদের জন্য।
তাকে যে তার বাবার লাশ কাঁধে নিয়ে যায়।
তাকে যে এই মাত্র তার বাবাকে দাফন করে আসলো।
তাকে যে কিনা সকালে সবার সাথে বসে হাসি-ঠাট্টা করে নাস্তা করেছে কিন্তু দুপুরের খাবারে সে নেই।
তাকে যে বাবাকে দাফন করে সেই বাসায় ফিরে আসে যে বাসায়,যে বিছানায় একটু আগেও তার বাবা ছিল এখন নেই।
তাকে যে কিনা একফোঁটা কাঁদতে পারেনা কারন সে মানুষটা ছোট কিন্তু পরিবারের বড় ছেলে।আর বড় ছেলে কাদলে তার মা,বোনের কি হবে আর তার দায়িত্ব যে অনেক সে ভাঙ্গলে সব কাজ কে করবে (যদিও মানুষের অভাব নাই কিন্তু তারা গল্পে মশগুল।তারা Reunion এ এসেছেন)
তাকে যে প্রতি ঈদের নামাজ শেষে দেখে সবাই কোলাকুলি করে কিন্তু তার সাথে কোলাকুলি করার কেউ নেই।
তাকে যে বাবার অবর্তমানে ওই ছোটবেলা থেকেই শক্ত দেয়ালের মত তার পরিবারকে ঘিরে রাখে কিছু হিংস্র কুকুর,শকুনের কাছ থেকে।আর দেয়ালের একপাশ অনেক সুন্দর মসৃণ হলেও অপরপাশ ওদের আঘাতে ক্ষতবিক্ষত,নিঃশেষ,ক্লান্ত।
তাকে যে অনেকদিন ধরে ঈদের কাপড় নেয়না।নিজেরটা দিয়ে মা-বোন কে কিনে দেয় কিন্তু বাবা থাকলে ঠিকি নিতো।
এমন আরও হাজারো কারন আছে।এখন বলেন আপনি সব কষ্ট বুঝেন তাইনা?? আসলে আপনি কিছছু বুঝেননা।যার হয় সেই একমাত্র বুঝে।

আমি জানি তুমি সবসময় আমার সাথে আছ,থাকবা।
শুভ ভালবাসা দিবস আব্বা।অনেক বেশি ভালবাশি।ভালো থেকো।
আজকের দিনে একটাই চাওয়া আল্লাহ্‌ তোমাকে বেহেস্ত দান করুন।
I Miss You A Lot
বিঃদ্রঃ যদি পারেন কষ্ট করে অজু করে ২রাকাত নফল নামাজ পড়ে কবর যিয়ারতের দোয়া পড়ে ১বার সুরা ফাতিহা,৩বার সুরা ইখলাস,১১বার দুরুদ শরিফ পড়বেন সকল মৃত বেক্তিদের উদ্দেশে।
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×