somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলাদীনের হলফনামা

২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আলাদীনের চেরাগ পেতে
চায় সবারই মন,
কাজ না করেই পায় যদি সব
টাকা-কড়ি-ধন!

তেমনি চেরাগ মিলছে এবার
রাজনীতির ঐ মাঠে-
মন্ত্রী উপমন্ত্রীরা সব
চলছে ঠাঁটে বাটে!

প্রহসনের নির্বাচনে
দিয়ে হলফনামা-
কি বিপাকেই পড়েছে আজ
মন্ত্রী খ্যাতনামা!

প্রতিমন্ত্রী মান্নান খান
পূর্ত গৃহায়ন-
বছরে তাঁর আয় বেড়েছে
একশত সাত গুণ!

বেচারা স্ত্রী ছিলেন আগে
নেহায়েত হাউজ ওয়াইফ,
বার্ষিক তিন কোটি টাকায়
বদলে গেছে লাইফ!

জামালপুরের মীর্জা আজম
ছিলেন যে সাংসদ-
পাঁচ বছরে চোদ্দ কোটি
বেড়েছে সম্পদ!

মাদারীপুরের নূর-ই-আলম
প্রধাণমন্ত্রীর স্বজন,
সেই সুবাদে পড়ছে জমা-
লুটতরাজের ধন।

মাত্র বছর পাঁচেক আগে
দেয়া হলফনামায়-
বার্ষিক আয় ছিল মোটে
পাঁচ লাখেরই কোণায়!

সেই পাঁচ লাখ ফুলে ফেঁপে
এখন কোটি দশ,
ঠিক্ তার হাফ্ পাঁচ কোটিতে
আদার হাফের যশ্!

ঢাকা-তের’র টিকেট পাওয়া-
মন্ত্রী কবির নানক,
সব মামলায় খালাস এখন
কে বলে খলনায়ক!

পল্লী প্রতিমন্ত্রীর স্ত্রী-
ভেবনা খুব ভীতু,
পঞ্চাশ লাখ বেড়ে এখন
পাঁচ কোটিতে থিতু!

ঢাকা-দশের ফজলে তাপস
হেসে মাগো খুন,
চা-রাবারের বাগান ছাড়াও
ক্যাশ্ আজ দশগুণ!

চাটগাঁ সাতের মাহমুদ সাবের
অর্ধাঙ্গিনীর খপ্পর,
ঠোঁটকাটা কয়, পায়নি রেহাই-
পরিবেশ-বন দপ্তর!

কিংবা ধরো নেতা আমার-
ভাই ইলিয়াস মোল্লা,
নতুন গাড়ীর উইন্ডো দিয়ে
বের করে দেন কল্লা!

হাত নেড়ে কন্, এবার গেলে
করব না দূর্নীতি,
পাঁচ বছরে যা পেয়েছি
সেটা শুধুই স্মৃতি!

নারায়ণগঞ্জের নজরুল ইসলাম
লোক ছিলেন সামান্য-
কোটি টাকা বছরে তাঁর
আয় এখন ‘অন্যান্য’!

রাঙ্গামাটির দীপংকর ‘দা
তিনিই বা কম কিসে?
ভাড়া থেকে আটগুণ আয়
পাঁচ বছরের শেষে!

কিংবা ধরো কক্সবাজারের
আব্দুর রহমান বদি-
ধার করে ভাই লড়েছিলেন
পেতে সেবার গদী।

এবার কিন্তু বদি ভাইয়ের
লাগবে না আর ঋণ,
তিনশত গুণ আয় বেড়েছে-
সম্পদ দিন-দিন!

আওয়ামী লীগের ভিভিআইপি
জয়েন্ট সেক্রেটারী,
মাহাবুবুল্ হানিফ ভাইয়ের
কাহিনী রক্-মারী!

পাঁচ বছরে পাঁচ কোটিতে
সত্তর একর জমি,
তিন কোটি ক্যাশ ইনভেস্টমেন্ট
বিজনেস তিনখানি।

চুয়াল্লিশ লাখ ক্যাশ হাতে আর-
নূতন গাড়ী দুটি,
স্ত্রীর নামেতেও শেয়ার কেনা
আছে সোয়া কোটি।

মুখ গুমোটে বলেন আয়ের
উৎস জিজ্ঞাসিলে-
‘মাছের ঘেরে দিচ্ছে এসব-
দিব্যি হেসে-খেলে’!

প্রথম আলো সন্ধানে যায়-
খুলনা-পটুয়াখালি,
কুড়ি বছর বন্ধ ঘেরে
মাছ কই- সব খালি!

কোথা থেকে আসে তবে?
এ কি তেলেসমাতি!
মন শুনে কয়, খোঁজ মিলেছে-
আলাদীনের বাতি!

বারো বিঘা কৃষিজমি,
পূর্বাচলে প্লট-
বাঘারপাড়ায় দ্বিতল ভবন
গাড়ী দু’খান মোট!

স্ত্রীর নামেতে দুটি ফ্ল্যাট আর
দালান আছে একটি,
যশোর চার-এর রণজিৎ দা
এবারও টিকেট প্রার্থী!

দুর্মুখেরা টিটকারী দেয়
টিচার নিয়োগ নিয়ে-
বানিজ্যেতে দু-পয়সা বেশ্
নিয়েছে কামিয়ে!

সুনামগঞ্জের মোয়াজ্জেম হোসেন
ওরফে রতন ভাই-
দু’ হাজার আটে বলেছিলেন
‘কোন বাড়ী নাই’!

কিন্তু এবার চারখানি তাঁর
বাড়ী মোটের উপর-
একটি ঢাকায়, তিনটি বাকী
সুনামগঞ্জের ভিতর!

জাতীয় পার্টির মহাসচিব-
রুহুল আমিন হাওলাদার,
ভেবনা অন্য পার্টি দেখে
রয়েছে তাঁর পাওনাদার!

ক্যাশ বেড়েছে কোটি ছয়েক,
শেয়ারে আট কোটি,
নতুন গাড়ী- ল্যান্ডক্রুসারটাও
চলছে মোটামুটি!

সম্পদের এই বিবরণী
বাইরে প্রকাশ করতে,
আপত্তি দেন নেতারা সব
মখা’রই নেতৃত্বে!

কিন্তু কোর্টের বিধান মতে
হলফনামার সব,
জানার অধিকার জনতার-
থাকুক যতই ক্ষোভ!

কিন্তু শুনি আজব দেশের
আজব কমিশনার,
চলছে প্রয়াস, তথ্য প্রকাশ
বন্ধ করে দেবার।

তাই যদি হয় লুটতরাজের
পড়বে খবর চাপা,
গদীতে সব বসবে জেঁকে
চোর-বদমাশ-ক্ষ্যাপা!

সময় থাকতে সবাইকে আজ
করি আবেদন,
প্রহসনের নির্বাচনে
নাই যেন দেই মন।

লীগ করি আর বিএনপি-
সবার বাংলাদেশ,
চোর ডাকাতের নেই কোন দল-
নেই ছলনার শেষ।

খালি মাঠে গোল দাও আর
যাই কর না ভাই,
চোর ডাকাতের সংসদে আজ
আমাদের সায় নাই!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×