মুরগীর কলিজা ভাজা
উপকরণঃ মুরগীর কলিজা ২৫০ গ্রাম, ভাঁথা কপি কুচানো এক কাপ, টমেটো কুচানো একটা, আপনার পছন্দমতো গাজর, ক্যাপসিকাম, বীট কুচানো দিতে পারেন) পেয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ গুড়ো, লবন হলুদ, জিরা গুরো, ভাজার জন্য সরিষার তৈল আন্দাজ মতো। তেজপাতা ২টা, ছোট এলাচ, দারুচিনি ২ টা করে, কাঁচা মরিচ কুচানো সামান্য।
প্রনালী: মুরগীর কলিজাগুলো পরিস্কার করে ধুয়ে একঘন্টা মতো পানি ঝরতে দিন। সব্জিগুলোরও পানি ঝরিয়ে নেবেন।ফ্রাই প্যানে সরিষার তেল দিন। গরম হলে তেজপাতা এলাচ দারুচিনি দিন। এবারে রসুস পেয়াজ কুচি দিন। ভাজা হলে সামান্য জিরা গুড়ো, পরিমান মতো শুকনো মরিচ গুড়ো , লবন হলুদ দিন। মসলাটা ভাজা হলে কলিজা গুলো দিন। অর্ধেক ভাজা হলে সব্জি গুলো দিয়ে নাড়তে থাকুন।। যদি রান্নাটা দিয়ে জল গলে তবে জলটা শুকানো পর্যন্ত কড়া জালে ভাজতে থাকুন। চটপট করতে থাকলে নামিয়ে কাঁচা মরিচ কুচানো উপরে ছড়িয়ে দিয়ে ভাত অথবা রুটির সাথে পরিবেশন করুন।

সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



