আজ কোন হৈ চৈ নেই,
তাড়াহুড়ো নেই,
লগ্ন বয়ে যাবার ভয়ও নেই।
ঢাকের বাদ্যি নেই, মন্ত্রের ধ্বনি নেই, প্রসাদ পাবার ব্যাকুলতা নেই,
অতিথি সমাগমের সমারোহ নেই,
শঙ্খ আর উলুধ্বনি নেই,
নেই এক রাশ হাসিখুশী শিশু বিকাশ।।
আজ শুধু নির্জনতা আছে,
অবকাশ আছে, অবসর আছে,
বেদনা আছে, বিষাদ আছে
ফাঁকা ফাঁকা মন্ডপ আছে
আর বুকের পাঁজর ভরা
আশা আছে, আবার তো
আসবে, আসতেই হবে।
আজ কোন হৈ চৈ নেই,
তাড়াহুড়ো নেই,
লগ্ন বয়ে যাবার ভয়ও নেই।
ঢাকের বাদ্যি নেই, মন্ত্রের ধ্বনি নেই, প্রসাদ পাবার ব্যাকুলতা নেই,
অতিথি সমাগমের সমারোহ নেই,
শঙ্খ আর উলুধ্বনি নেই,
নেই এক রাশ হাসিখুশী শিশু বিকাশ।।
আজ শুধু নির্জনতা আছে,
অবকাশ আছে, অবসর আছে,
বেদনা আছে, বিষাদ আছে
আছে শুধু শুন শান নীরবতা
ফাঁকা ফাঁকা মন্ডপ আছে
আর বুকের পাঁজর ভরা
আশা আছে, আবার তো
আসবে, আসতেই হবে।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



