আজ লক্ষ্মী পুজো
আজ পূর্ণিমা্। রাত ৮.৩৬ এর পর হতে আগামীকাল সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই পূর্ণিমা পাওয়া যাচ্ছে। তাই এই সময় হতে চলবে লক্ষী দেবীর আরাধনা্।
আজ কোজাগরি লক্ষি পুজা। দূর্গা পুজোর মহা উতসবের পর এটিই হলো প্রথম উতসব। তাই উতসবের রেশ বাঙালরি শেষ হয় না।
শ্রী বিষ্ণু দেবের স্ত্রী লক্ষী দেবী হলো সম্পদের দেবী। বাঙালীর ঘর ধন ধান্যে তিনিই পূর্ণ করেন। তাই বাঙালী রমনীদের চির আরোধ্য দেবী লক্ষী।
বাঙালী রমনী গন ঘর বাড়ী পরিস্কার করে নিকোনে আঙিনা জুড়ে আজ আল্পনা আঁকবে। আল্পনার সাদা রঙের সাথে পুর্ণিমার সাদা আলো আর মায়ের কাছে জ্বলতে থাকবে প্রদীপের আলো। সবকিছু মিলে মিশে এক মোহনীয় রূপ জগতময় উতসারিত হবে।
চিরা মুড়ি নাড়ু আর লুচি সুজিতে ফুল ফলে আড়ি ভরা ধান আর লাল চেলীতে আসন সাজিয়ে ধুপ আর দীপের সুগন্ধে এক উতসব উতসব আবহ রচিত হবে। আর সারা রাত ভরে চাঁদের হাসি তার বাঁধ ভাঙবে , বিশ্বময় বিলি করবে তার স্নিগ্থ আলো যাতে ধুয়ে যাবে এই জগতের পাপ তাপ। রচিত হবে ধন ধান্য পুষ্পে ভরা, আমাদের এই বাংলাদেশ।
সকলকে জানাই লক্ষী পুজোর শুভেচ্ছা।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


