somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি আমার এমনই এক জন....

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু কিছু চোখ, কিছু কিছু দৃষ্টি, কিছু ভালোবাসা মানুষকে সারা জীবন তাড়া করে ফিরে।
দীর্ঘ দিন আগের কথা।


বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি। মা বাবা কেউ বাসায় নেই। দুপুর অথচ চার পাশটা কেমন অন্ধকার করে এসেছে।


এমন সময় সাহায্যকারী ছোট্ট মেয়েটা এসে খবর দিলো, দারোয়ান কাউকে নিয়ে এসেছে, আমাকে দেখাতে চাইছে। দরজার কাছে ছোট খাটো জটলা! হঠাৎ বাগানের এক কোণে কেমন অস্বাভাবিক এক নড়াচড়া দেখে দারোয়ান কাছে গিয়ে ওকে আবিস্কার করে।
বিভিন্ন পশুপাখি প্রেমী এক পরিবারে আমার জন্ম। শৈশব থেকে নিজের বাসায় গৃহপালিত পশু পাখি থেকে শুরু করে এক্সোটিক পশু পাখি দেখে আসা আমি পোষা প্রানীর ব্যাপারে পুরোপুরি নিরাসক্ত! আর কুকুর বিড়াল জাতীয় প্রাণীর কাছ থেকে দশ হাত দুরে থাকি। ক্ষিপ্র চিতা বাঘকে এক হাতের চেয়েই কম দূরত্ব থেকে দেখেছি, অথচ কোন বিড়ালের সাথে এক কামরায় নিজেকে চিন্তা করতেই শিউরে উঠি!

সেদিন তার মাঝে কি যেনো একটা ছিলো। দারোয়ানের হাতে মুষ্ঠিবদ্ধ হয়ে যখন সে থর থর করে কাঁপছিলো, কেমন এক অণুনয় ঝরে পড়ছিলো তার চোখে! ঝড় বৃষ্টিতে ভিজে জব জবে অসহায় ভীরু সেই দৃষ্টি নিমেষেই আমাকে সন্মোহিত করে। বাসার ছেলেটাকে বলি ওকে ভালো করে গোসল করিয়ে মুছে দিতে। পরিস্কার পরিচ্ছন্ন হয়ে ওকে এক বাটি দুধ এনে দিতেই কেমন ক্ষুধার্তের মতো খেতে থাকে।

সে বাসাতেই থাকে তবে আমার ঘরে নয়। সারা বাড়ি, বাগান আপন মনে ঘুরে বেড়ায়। কিছু দিনের মধ্যেই একটু বড় ও বেশ হৃষ্টপুষ্ট হয়ে উঠে। আমি আদর করে ও নাম দিয়েছিলাম পিংকু। ধবধবে সাদা এই বিড়াল ছানার গলায় স্যাটিনের একটা ফিতা বাঁধা, তাতে সাদা সুতোয় সেলাই করে লিখেছিলাম "PINKU"।
তাকে দেখেই পাড়া প্রতিবেশিরা জানতো, এটা মানবীর বিড়াল।

আমার ঘরে তার প্রবেশ নিষেধ হলেও সে কেমন করে যেনো জানতো এই বাড়িতে তার গার্জিয়ান কে! আমার বাইরে যাওয়া আর আসার সময় কোথা থেকে ছুটে গেটের কাছে যেতো। এক সময় বাইরে থেকে ফেরার সময় পিংকু কে গেটের কাছে এক্সপেক্ট করতে শুরু করি।
সেদিন ক্লাস ছিলোনা। প্রতিদিন আমি নিয়মিত যেসময় বের হয়ে যাই, তেমন সময় আমার মা অফিসের উদ্দেশে্য বের হয়ে যাবার প্রায় সাথে সাথেই বাইরে একটু হৈ চৈ শুনি।


* * * * * * * * * *

একটু পর বাসার লোকজনের ছোট একটি দল আমার কাছে আসে, ছেলেটা হাতে পিংকু কে ধরে আছে। পিংকু কেমন ভাবে যেনো ওর হাতে শুয়ে আছে আর চোখে এক ধরনের হেরে যাওয়া, অসহায় কাতর দৃষ্টি!

ছোট মেয়েটা প্রায় এক নিঃশ্বাসে হরবর করে যা বললো, আমার মা অফিস যাবার সময়( সাধারনত এসময় আমি ক্লাসে যাই, সেদিন ক্লাস ছিলোনা) ড্রাইভার গাড়ি নিয়ে চলে যেতেই দারোয়ান পিংকুকে আবিস্কার করে, গাড়ির চাকার নীচে পিষ্ট!!!
অদ্ভুত ব্যাপার ওর গায়ে কোন রক্ত নেই। এটা দেখে আমি একটু পজিটিভ হতেই ছেলেটা কি যেনো বর্ণনা করতে চাইছিলো, পিছন দিকে কোন এক ইনজুরির কথা। আমার বাঁধা পেয়ে আর শেষ করতে পারেনি। কোন পশু হঅসপাতাল, পশু চিকিৎসকের নাম, ঠিকানা কিছুই জানা নেই। কখনও দেখেছি বলেই মনে পড়েনা।

যে দেশে মানুষ বিনা চিকিৎসায় অহরহ মারা যায় সেখানে এমন চিকিৎসক সহজলোভ্য হওয়া শুধু বিলাসিতা নয় প্রায় অসম্ভব!
পিংকুর অসহায় দৃষ্টি টা সহ্য করার ক্ষমতা আমার ছিলোনা। ওদের বললাম, ওদিকে তোমরা চেষ্টা করে দেখো। আমাকে কিছু যেনো না জানায় তা বিশেষ ভাবে অনুরোধ করলাম(ছোট মেয়েটা কোন কিছু এক্সাইটিং দেখলেই ছুতে এসে আমাকে জানায়)!
বাসায় গ্রাম থেকে আসা সম্পর্কে আত্মীয় ছিলেন, ওনার পরামর্শে দুধ হলুদ টাইপ কিছু চিকিৎসা চলেছিলো মনে হয় তবে পিংকু খুব বেশিক্ষণ কষ্ট পায়নি। আল্প সময় পরেই ইহলোক ত্যাগ করে।

কোন আপন কাউকে সেই প্রথম চিরতরে হারানো। মৃত্যুর শীতল স্পর্শ কেমন নির্মম ও কঠিন, সেই প্রথম অনুভব করি।
মনে আছে সেদিন বাসার থমথমে পরিবেশ। বাবা মা কাজ থেকে ফিরে সব শুনে আমায় নিয়ে অস্থির হয়ে পড়েছিলেন। শুধু কান্নাকাটি নয়, আমি তার পর বেশ কিছুদিন কোন খাবার খেতে পারিনি।

ধীরে ধীরে এক সময় সব স্বাভাবিক হয়ে আসে..... শুধু পিংকুর সেই অসহায় কাতর দৃষ্টি আমাকে ছেড়ে যায়না।
কারো চোখের অনুনয়, কোন আকুতি ভরা দৃষ্টি সারা জীবন মানুষকে তাড়া করে ফিরে, সেই আমার প্রথম পরিচয়।

*দীর্ঘদিন ধরে পিংকুর কথা লিখতে ইচ্ছে করছে, চেষ্টাও করেছি অনেকবার। খুব প্রিয় আর আপন কারো কথা লিখে রাখা না তাড়া করে ফেরা দৃষ্টিটা থেকে রেহাই পাওয়া যায় কিনা তার চেষ্টা জানা নেই!!!!*

সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০২
৩২টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাঞ্জাবিস্তান

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪০

পাকিস্তা/নের পাঞ্জাবিরা হলো পাকি/স্তানের বাকি সব জাতিসত্তার মানুষদের জন্য অভিশাপ। এদের জাত্যভিমানের কারনে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগন স্বাধীনতার ডাক দিতে বাধ্য হয়।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রদেশগুলো যেরকম অগ্নিগর্ভ হয়ে উঠেছে,... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

×