somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুসাহিত্যিক হবার পূর্ব শর্ত

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট মুখে বড় কথা মানায় না। আমার মুখেও তেমনি দেশের একজন প্রতিষ্ঠিত সাহিত্যিকের সমালোচনা করা মানায় না। তবু একজন পাঠক হিসেবে সেই লেখকের লেখা সম্পর্কে আমার খটকার কথা লিখছি। প্লিজ কেউ ভেবে বসবেন না আমি মাতবরি করার ধৃষ্টতা দেখাচ্ছি।
জনাব সাহিত্যিক (নাম বলতে চাচ্ছি না) তাঁর ফেসবুক পেজে একুশের বইমেলা উপলক্ষ্যে তাঁর সদ্য প্রকাশিত একটি উপন্যাসের অংশবিশেষ তুলে দিয়েছেন। সেখানে একটি গার্মেন্টস কর্মীর নিজের মাকে লেখা চিঠি প্রকাশ করেছেন। খুবই আবেগপূর্ণ সেই চিঠিতে একটি গার্মেন্টস কর্মীর সংগ্রামময় জীবন নিখুঁতভাবে ফুটে উঠেছে। চিঠিটি পড়লে সাধারণ পাঠকের কলিজা মোচড় দিয়ে উঠতে বাধ্য। আরও খারাপ লাগে যখন জানা যায় চিঠিটি মেয়েটার মায়ের কাছে কখনও পৌছে না। কারণ চিঠিটি উদ্ধার করা হয় হাসপাতালে গার্মেন্টস কর্মীটির লাশের পাশ থেকে।
খটকার কারণ স্রেফ চিঠিটির ভাষা। একজন গার্মেন্টস কর্মী এত সুন্দর ভাষায় তাঁর মাকে চিঠি লিখতে পারবেন না। অসম্ভব একটি ব্যপার। চিঠির ভাষা পড়েই মনে হয় পত্র লেখকের লেখার হাত বেশ ভাল। ভাষার উপর তাঁর ভালই দখল আছে। এবং মাঝে মাঝেই সুসাহিত্যিকের মতই উপমা টানার অভ্যাসও আছে। একজন গার্মেন্টস কর্মীর এইসব গুণ থাকা অবাস্তব ব্যপার। বস্তিতে থেকে, দিনে বারো চৌদ্দ ঘন্টা কাজ করে, জীবনের প্রবল স্রোতে কোনরকমে নাক ভাসিয়ে রাখায় সংগ্রামরতা একজন স্বল্পশিক্ষিতা নারীর পক্ষ্যে সাহিত্যচর্চা করা অকল্পনীয় বিষয়। তাই চিঠিটি পড়েই এর কৃত্রিমতা বুঝে ফেলা যায়। তখন আর চোখে পানি আসেনা। আবেগটা নষ্ট হয়ে যায়।
একই লেখকের মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা একটি বই পড়তে গিয়েও আমার খটকা লেগেছিল। সেখানে বর্ণনা করা হয়েছিল তরুণী মেয়েদের পাকিস্তানি মিলিটারী ধরে ধরে নিয়ে ছাদের সাথে উল্টো করে ঝুলিয়ে রেখেছিল। মেয়েদের সাথে থাকা বই পত্র দেখেই বোঝা যাচ্ছিল এরা সবাই স্কুল কলেজগামী ছাত্রী, স্কুলের পথ থেকে উঠিয়ে আনা হয়েছে।
একাত্তুরের মার্চ-এপ্রিল মাসে বাংলাদেশে যা চলছিল, তাকে এককথায় প্রকাশ করতে গেলে বলতে হবে "কেয়ামত!" কেয়ামতের দিনে কোন বাঙ্গালী তরুণী মেয়ে বই খাতা পেনসিল নিয়ে স্কুলে পড়তে যাবে, এ কথা কী করে বিশ্বাস করি? আমি নিশ্চিত লেখক অন্য কোথাও পড়েছেন এ সম্পর্কে, পড়ে যাচাই না করেই নিজের বইয়ে তুলে দিয়েছেন।
পরে দেখি শুধু আমারই নয়, একই খটকা হুমায়ূন আহমেদেরও লেগেছিল। তিনি তাঁর জোছনা ও জননীর গল্প উপন্যাসের শুরুতে খুবই বিরক্তির সাথে এই খটকার কথা উল্লেখ করে লিখেছেন, "জাতি হিসেবে আমরা অতিকথন পছন্দ করি!"
স্যারের সাথে আমার আরেকটা জায়গায়ও একইরকম খটকা লেগেছিল।
কিছু ডায়েরী ধরনের লেখা পড়ে মনে হয়েছে এই ডায়েরী একাত্তুরের সেই দিনেই লেখা হয়নি। নিশ্চই পরবর্তীতে তারিখ মিলিয়ে স্মৃতির উপর ভরসা করে লেখা হয়েছে। কারন লেখককে যেসব ঘটনার মধ্য দিয়ে যেতে হয়েছে, স্টিলের নার্ভ থাকলেও সমসাময়িকভাবে এসব ঘটনার বর্ণনা দেয়া অসম্ভব একটি ব্যপার। গজবের দিনে ডায়েরী লেখার কথা মাথায় থাকেনা। আর তাছাড়া ডায়েরী যতই এগুতে থাকে, বুঝা যায় সেই গল্পের নায়ক কে। ভবিষ্যতে কী ঘটতে চলেছে তা আগে থেকে না জানা থাকলে কী করে ডায়েরী লেখক বুঝে গেলেন 'অমুকই' হতে চলেছেন গল্পের নায়ক?
পাঠক হিসেবে লেখকদের একটা বিষয় সাজেস্ট করতে চাই। গল্প লেখার সময় শুধুই চরিত্রের উপর মনোযোগ দিন। যুক্তিহীন কিছু লেখার চেষ্টা করবেন না। আবেগ আনতে চাইলে ভিন্নভাবেও আনা যায়। লেখা যতটা বাস্তবঘেষা হবে, পাঠকের মন তত বেশি ছুঁয়ে যাবে। শুদ্ধতম আবেগ এমনিতেই আকর্ষনীয়। এতে বাড়তি রং চড়ানোর কোন প্রয়োজন নেই। যেমনটা সুন্দর মুখশ্রীতে মেকাপ না দিলেও দেখতে সুন্দর লাগে। মেকাপ বেশি হয়ে গেলেই বরং "প্লাস্টিক" বলে কৃত্রিম মনে হয়।
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×