somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু বাঙ্গালীকে থাপড়াইতে ইচ্ছা করে!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অ্যামেরিকান অ্যাম্বেসীতে স্বপরিবারে বসে আছি। ইমিগ্রেশনের জন্য ইন্টার্ভিউর ডেট পড়েছে। আমরা আমাদের ডাকের অপেক্ষা করছি।
আব্বু বারবার ফাইল পত্র ঘাটাঘাটি করছেন। দেখে নিচ্ছেন কোন কাগজ বাদ পরে গেল কিনা। আমাদের এক চাচা কি একটা ফাইল ফেলে এসেছিলেন, উনার যাওয়া আট মাস হলো পিছিয়ে গেছে। আবার কবে ডাক পাবেন ওরাই ভাল বলতে পারবেন। আমাদের এই বিলাসিতা পোষাবে না। আমাদের এক চান্সেই ভিসা পেতে হবে।
আব্বুর টেনশন আমাকে নিয়ে। আগামী মে মাসে আমার বয়স একুশ(কাগজে কলমে) হয়ে যাবে। একুশ হয়ে গেলে আমি যেতে পারবো না। এখন ডিসেম্বর মাস। মে আসতে আসতে এখনও ছয় মাস বাকি আছে। এখনই ভিসা না হলে আমার খবর আছে।
আমি সেদিক দিয়ে চিন্তিত না। আমি উপরওলার হাতে নিজেকে ছেড়ে দিয়েছি। তিনি চাইলে আমার যাওয়া হবে, না চাইলে আমাকে দেশে থাকতে হবে। আমার হাতে যা আছে আমি করেছি, যা করার নেই তা নিয়ে টেনশনেরও কিছু নেই।
আম্মু গল্পজুড়ে দিয়েছেন আমাদের সামনের এক মহিলার সাথে। খ্রীস্টান বঙ্গ ললনা। এক বাচ্চা নিয়ে এসেছেন। কোলের বাচ্চা না। কথা বলতে বলতে দৌড় ঝাপ করনেওলা দুরন্ত বাচ্চা। একে খোঁচা দেয়, ওকে খোঁচা দেয় এমন বিরক্তিকর বাচ্চা। মহিলা বাচ্চাকে ধমক দিয়ে শান্ত হতে বলেন। বাচ্চা কিছুক্ষণ শান্ত থেকে আবার শুরু করে দৌড় ঝাপ। বাচ্চা সামলাতে সামলাতে মহিলা জানালেন তাঁর স্বামী থাকেন অ্যামেরিকায়। তাঁর জন্য অ্যাপ্লাই করে রেখেছিলেন। প্রথমবার তিনি রিজেক্টেড হয়েছেন। এবারে আরেকবার এসেছেন।
তখন দেশে গুজব ছিল মুসলমানরা অ্যামেরিকায় অসহায়। মুসলমান শুনলেই সবাই ভুরু কুঁচকে তাকায়। মুসলমানদের দেখা হয় ম্যাগ্নিফাইং গ্লাসের নিচে। মুসলমানদের ভিসা পেতে সমস্যা হয়। নামের আগে পিছে "আহমদ" "মুহাম্মদ" "রহমান" থাকলে নাকি কথাই নেই, ভিসা বাতিল!
আমার আব্বুর নাম মোহাম্মদ আশরাফুর রহমান চৌধুরী। ধরেই নিয়েছিলাম আমাদের খবর আছে।
এরমধ্যে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী এক ভাষণে বলে দিয়েছিলেন "বাংলাদেশে এসে তালেবানেরা আশ্রয় নিয়েছে। এখন দেশ ভর্তি তালেবান!"
এরপর থেকেই অ্যামেরিকানরা মহা সতর্ক হয়ে গেল ভিসার ব্যপারে।
মহিলার কথা শোনার পরে দেখলাম, কেবল মোহাম্মদ নামঅলা মুসলমানেরাই নয়, রোজারিও, ডিকস্তা টাইটেলঅলা খ্রিষ্টানরাও সহজে ভিসা পায় না। অ্যামেরিকান ভিসা এখন এতই দুর্লভ!
অ্যাম্বেসির দেয়ালে পোস্টার ঝোলানো দেখলাম, "মিথ্যা বলার পরিণতি জেল, সত্যি বললে যেতে পারবেন অ্যামেরিকা।"
এ যেন "পাপ করলে জাহান্নাম এবং পুণ্য করলে বেহেস্তের" নতুন সংস্করণ।
ইন্টার্ভিউ যারা নিচ্ছেন, তারা সবাই সাদা চামড়ার বিদেশী। অ্যামেরিকান। তবে যে জিনিসটা ইন্টারেস্টিং লাগলো, তা হচ্ছে তারা সবাই বাংলায় ইন্টার্ভিউ নিচ্ছেন। মনে হচ্ছিল যেন হানিফ সংকেতের ইত্যাদি দেখছি। বিদেশী চলচ্চিত্রের বাংলায় ডাবিং।
আমাদের ডাক পড়লো। আমরা গেলাম। শ্বেতাঙ্গিনী ভদ্রমহিলা বললেন, "আপনাডের কাগজ দেকি।"
আব্বু এগিয়ে দিলেন।
"আপনার পুরা নাম?"
আব্বু ইংরেজিতে বললেন, "মাই নেম ইজ মোহাম্মদ আশরাফুর রহমান চৌধুরী।"
শ্বেতাঙ্গিনী কারও সাথে বাংলায় কথা বলায় আব্বু বেচারা অভ্যস্ত নন।
মহিলা বাংলায় ইন্টার্ভিউ নিতে নিতে ভুরু কুঁচকে কাগজপত্র দেখছেন। আমাদের দুই ভাইয়ের বয়স জিজ্ঞেস করলেন। আমাদের এসএসসি, এইচএসসি সার্টিফিকেট দেখছেন। আমি অবাক হলাম দেখে যে মহিলা কেবল বাংলা বলতেই পারেননা, বাংলা পড়তেও পারেন। তিনি আমাকে বললেন, "ইটা মাড্যমিক পরিক্কার সার্টিফিকেট, উচ্চ মাড্যমিকেরটা কই?"
বিদেশিনীর ভাষায় নিজের মাতৃভাষা শুনতে কী যে ভাল লেগেছিল!
চলে আসলাম অ্যামেরিকা।
এখানে এসেই নানান জাতের বাঙ্গালীর সাথে পরিচয় ঘটলো। একশ্রেণীর বাঙ্গালী ছেলেদের দেখলাম যাদের প্যান্ট পারলে খুলেই পড়ে যায়। একদিকে তার ইজ্জত বাঁচাতে তার কোমরের বেল্ট আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, অন্যদিকে তার নিজের কোনই ভ্রুক্ষেপ নেই। সে হাঁটলেই প্যান্টের আড়ালে মিকিমাউসের ছবি আঁকা রঙ্গিন আন্ডারওয়ার উকিঝুকি দেয়। হাতে-গলায় চেইন, মাথায় ওভার সাইজড টুপি। কারও কারও গায়ে আবার ট্যাটু আঁকা! মুখ দিয়ে অশ্লীল ইংরেজি ছাড়া কোন কথাই বেরোয় না। ব্ল্যাক আমেরিকান সাজার আপ্রাণ চেষ্টা! কিন্তু এরা আবার জাতে মাতাল, তালে ঠিক। নিজের চামড়াটা বদলে কালো করতে রাজি নয়। গার্লফ্রেন্ড অথবা বিয়ের জন্য ফর্সা মেয়ে চাই!
আরেকদলকে দেখলাম যারা পারলে নিজের চামড়া বদলে সাদা করে ফেলে। হাবেভাবে এমন যেনবা তাহাদের গত সাত পুরুষ ধরিয়া এই মুল্লুকে বসবাস!
আমার বয়সী এক ছেলের সাথে পরিচয়, যে যথারীতি ইংরেজি ছাড়া বাংলা বলে না। তার কাছ থেকে জানা গেল সে মতিঝিল মডেল হাই স্কুলে পড়তো। গত দুবছর মাত্র হয়েছে ডালাস এসেছে। তার নাকি সব অ্যামেরিকান বন্ধুবান্ধব। বাংলা না বলতে বলতে সেই ভাষাটা একদমই ভুলে গিয়েছে। এখন একদমই বলতে পারেনা!
আমি মনে মনে ভাবি, "দুই বছরেই এই হাল! চারবছর থাকলেতো নিজের মাকেই চিনবি না ব্যাটা!"
আরেকটা ছেলেকে দেখলাম, যে এক বাঙ্গালী বিয়েতে তার অন্যান্য বাঙ্গালী বন্ধুবান্ধবদের অতি গর্বের সাথে বলছিল, "ও মাই গড! কতদিন পরে আমি এত্তগুলা ব্রাউন পিপলকে একসাথে দেখতে পারছি! হাহাহা।"
ভাবখানা এমন যেন জনাব নিজের গাত্রবর্ণখানা দর্পণে দেখিয়া অভ্যস্ত নহেন। অবশ্য তাহার গাত্রবর্ণখানাকে কোনক্রমেই "বাদামী" বলা সমুচিৎ হইবে না। বরং উহাকে মাটির চুলায় ঝলসাইয়া যাওয়া পাতিলের তলদেশের সাথে তুলনা করিলেই অধিকতর যুক্তিযুক্ত হইবে।
দেশের মাটিতে বিদেশী অ্যাম্বেসিতে এক শ্বেতাঙ্গিনীর মুখে মাতৃভাষা শুনে যেমন ভাল লেগেছিল, তেমনি বিদেশের মাটিতে বাংলাদেশী অনুষ্ঠানে এক বাদামী চামড়ার বাঙ্গালীর মুখে ফাজলামি টাইপ কথাবার্তা শুনে তেমনই মেজাজ খারাপ হয়েছিল।
ডালাস হয়তোবা ভাল লাগতো না যদি না তৃতীয় ধরণের মানুষদের সাথে আমার দেখা হতো।
এঁরা বাংলাদেশ ছেড়েছেন বিশ পঁচিশ বছর হয়ে গেছে। অথচ এখনও দেশটিকে নিজেদের বুকে লালন করে চলেছেন। এঁরাই একুশে ফেব্রুয়ারীতে ছোটখাটো শহীদ মিনার নির্মাণ করেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। ছাব্বিশে মার্চ পালন করেন। বৈশাখকে স্বাগত জানান রবীন্দ্র-নজরুলের গানের মাধ্যমে। ষোলই ডিসেম্বর আয়োজন করেন বিজয় মেলার! মাঝে বছরের বিভিন্ন সময়ে চলে পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, মঞ্চনাটক! একজনতো আছেন এখানে থেকেই বাংলা টেলিভিশনের জন্য নাটক বানাবার দুঃসাহস দেখান! এঁরা শুধু নিজেরাই নন, তাঁদের ছেলেমেয়েদেরও এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করান, যাতে তারা জানতে পারে নিজেদের শেকড় সম্পর্কে, শিখতে পারে চৌদ্দ পুরুষের সংস্কৃতি।
এসমস্ত লোকেদের জন্যই আজকে আমাকে অফিস(ক্যারলটন সিটি) শেষে দৌড়াতে হবে এক সিটিতে, রিচার্ডসন, একুশের এক অনুষ্ঠানের জন্য রিহার্সেল আছে। যদি সেটা ভালয় ভালয় আগেভাবে শেষ হয়, তবে দৌড়াতে হবে আরেক সিটিতে, আর্ভিং, একুশের আরেকটা অনুষ্ঠানের জন্য রিহার্সেল। আর নিজের বাসাতো ডালাস, সেটা আরেক সিটি! সিটি থেকে সিটিতে এই ছোটাছুটির মধ্যেও আনন্দ আছে।
একদিকে নিজের দেশেই যেখানে বাংলাদেশকে ধুকে ধুকে মরতে হচ্ছে, অন্যদিকে বিদেশের মাটিতেও এঁদের কারণেই "বাংলাদেশ" বেঁচে আছে!
একুশের মহান দিনটিতে বাংলায় স্ট্যাটাস লিখতে পারার আনন্দের কোন তুলনা নেই। সবাইকে একুশের শুভেচ্ছা, এবং ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
১৯টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×