somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখন কী খেলার সাথে ধর্ম মেশালে আমাকে "ছাগু" খেতাব দেয়া হবে?

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা মজার ব্যপার লক্ষ্য করলাম।

এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচগুলোর সময়ে যখন বাংলাদেশ ভাল অবস্থানে থাকে, তখন ফেসবুকে সবার স্ট্যাটাসের নমুনা এরকম, "খাইছি তোরে!" "এইবার হবেই!" "জিইত্যা গেছি!"
তারপর যখন বাংলাদেশ জেতা ম্যাচ হেরে বসে,তখন স্ট্যাটাসের ভাষা এরকম, "ইনশা আল্লাহ, আমরা পরের ম্যাচ জিতবই।" "ইনশা আল্লাহ, দলের সাথে থাকবো।" "এগিয়ে যাও টাইগার্স, ইনশা আল্লাহ জয় তোমাদের হবেই!"

মুফতি ইসমাইল ইবনে মুসা মেনক একবার একটি গল্প বলেছিলেন।

এক বৃদ্ধ উঠানে বসে প্রকৃতি দেখছিলেন। তাঁর প্রতিবেশী এক যুবক তার মোটর বাইকে চেপে রাস্তা দিয়ে যাচ্ছিল। বৃদ্ধ বললেন, "কোথায় যাও?"
যুবক জবাবে বলল, "বাজারে। আমি মোটরবাইক বিক্রি করে সেই টাকায় ব্যবসা করবো।"
বৃদ্ধ বললেন, "ইনশা আল্লাহ বল।"
যুবক বলল, "কেন? আমি বাজারে যাচ্ছি, মোটরবাইক বেচবো, টাকা পাব। ইনশা আল্লাহ বলার কি আছে?"
বৃদ্ধ যুবকের সাথে তর্কে গেলেন না।
বাজারে গিয়ে যুবক সারাদিন তার মোটরবাইক নিয়ে দাঁড়িয়ে রইলো। কেউ এগিয়ে এসে আগ্রহ দেখাল না। সন্ধ্যার দিকে এক ভদ্রলোক এসে বললেন, "এই মোটর বাইক কি বিক্রির জন্য?"
যুবক দাঁত কেলিয়ে বলল, "জ্বী।"
ভদ্রলোক বললেন, "কন্ডিশন কী?"
"খুব ভাল।"
"চালিয়ে দেখা যাবে?"
"অবশ্যই!"
যুবকটি ভদ্রলোককে চাবি দিয়ে দিল। ভদ্রলোক মোটরবাইকে কিক দিয়ে স্টার্ট দিয়ে চলে গেল।
এক ঘন্টা যায়, ভদ্রলোক (!) ফেরে না। দুই ঘন্টা যায়, ফেরে না। দোকান বন্ধ হয়, ফেরে না। যুবকটা তখন ঘটনা বুঝে গেল।
সে মন খারাপ করে বাসায় ফেরত এলো।
বৃদ্ধ তখনও তাঁর বাড়ির উঠানে বসে। যুবককে মোটর বাইকের সাথে না দেখে জিজ্ঞেস করলেন, "বিক্রি কেমন হলো?"
যুবকটি উত্তরে বলল, "ইনশা আল্লাহ ভাল না।"
বৃদ্ধ ভুরু কুঁচকে বললেন, "কেন?"
যুবকটি বলতে লাগলো, "ইনশা আল্লাহ আমি বাজারে গিয়েছিলাম। ইনশা আল্লাহ কেউ আমার কাছে আসছিল না। ইনশা আল্লাহ একজন লোক শেষ পর্যন্ত এগুলো। ইনশা আল্লাহ আমার বাইকের চাবি নিয়ে সে বাইক সহ পালালো। ইনশা আল্লাহ সে আর ফিরে এলো না। ইনশা আল্লাহ আমার সর্বনাশ হয়ে গেছে!"
বিপদে পড়লেই আমরা হঠাৎ করে চরম ধার্মিক হয়ে যাই। বিপদে না পড়লে হু ইজ আল্লাহ? হু ইজ গড? হু কেয়ার্স?
ইহাকেই কি ইংরেজিতে "হিপোক্রেসি" বলা হইয়া থাকে?
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×