somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতীয় ট্রেন ট্রানজিট

০৪ ঠা জুলাই, ২০২৪ রাত ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসেন, ভারতীয় রেল ট্রানজিট নিয়ে ফেসবুকে একটু আলোচনা করি।
আমি আমার মত দিচ্ছি, আপনারা আপনাদের মত কমেন্টে লিখুন।
আপনারা যারা আমাকে চিনেন, ভাল করেই জানেন যৌক্তিক কথাবার্তা আমার পছন্দ। বেহুদা আবেগী আলাপ না। তথ্য প্রমান যুক্তি দিয়ে আলোচনা হলে অনেকেই অনেক কিছু শিখবেন, এবং আমি শিখবো সবচেয়ে বেশি।

প্রথমেই বলে নেই, দেশে অর্ধযুগের বেশি সময় ধরে নেই। এর মাঝে দেশের অবস্থা কি হয়েছে, কতটা পাল্টেছে, কিছুই ধারণা নাই। পত্রিকায় বেনজির থেকে শুরু করে ছাগলকাণ্ডের কাহিনীগুলি দেখছি। এসব ঘটনা দুর্নীতি কোন পর্যায়ে চলে সেটা কেবল ধারণা দিচ্ছে।
এই তথ্য ব্যাকগ্রাউন্ডে রেখে ভারতীয় ট্রানজিট বিষয়টা আলোচনা করা যাক।

তো একটা বাস্তব জীবনের উদাহরণ দেই, তারপরে কথা আগাই।
চিটাগংয়ে আমার এক নানার ছোট খালি জমি ছিল। জমির ওপাশে কিছু একটা বড় প্রকল্পের কাজ চলছিল। মূল রাস্তা দিয়ে সেই জায়গায় যেতে বেশ অনেকটা পথ ঘুরে যেতে হতো। সময় ও অর্থের অপচয়। তাই প্রোজেক্টের লোকজন নানাকে বলেন "আমরা আপনার জমির উপর দিয়ে ট্রাক নিয়ে যাই? আমাদের অনেক উপকার হবে।"
নানা রাজি হয়ে যান। বিনিময়ে এক পয়সাও নেন না।
সেই জমির উপর দিয়ে দিনে কমসে কম হাজার ট্রাকতো যেতই। প্রতিটা ট্রাকে একশো টাকা করে ধরলেও তাঁর পকেটে জমা হতো দৈনিক এক লাখ টাকা। উনি লাল হয়ে যেতেন। নিজের উদারতার কারনে হতে পারলেন না। উল্টো অতিরিক্ত ট্রাক যাতায়াতে তাঁর জমির বারোটা বেজে গেল। ভূমি ক্ষয়ে গেল, পরে মাটি ভরাট করতে হয়েছে।

তো একই কনটেক্সট যদি আমি এখানে এপ্লাই করি, তাহলে ভারত আমাদের দেশের মধ্য দিয়ে নিজের দেশের অপর প্রান্তে যেতে চায়। এতে দৈনিক ওদের কোটি টাকা প্রফিট হবে। আমরা যদি সেই প্রফিটে ভাগ বসাই (শুল্ক/ট্যাক্স/টোল ইত্যাদি) - তাহলে আমাদের ইকোনমি ভাল হবে। আর যদি বিনা পয়সায় দিয়ে দেই, তাহলে ক্ষতি ছাড়া কিছুই হবে না। এইটা সাধারণ সিনারিও।

এখন আমাদের দেশের শীর্ষ পর্যায়ের দুর্নীতিবাজদের কথা মাথায় রাখলে, ওরা লালে লাল হয়ে খুশিতে মরেই যাবে। এখন দুর্নীতির টাকায় দুইটা বিয়ে করছে, তখন পঞ্চাশটা করবে। ওদের অগণিত পোলাপান সেই টাকায় পনেরো লাখ টাকার ছাগলই না, কোটি টাকায় ভেড়া কিনবে। সাদিক এগ্রো বলবে সেই ভেড়া হচ্ছে ইব্রাহিম (আঃ) নবীর জবাই করা দুম্বার বংশধর। গুগল করলেই তথ্যটা পেয়ে যাবেন। এর বংশ মর্যাদাই আলাদা!

কেউ বলবেন, ইউরোপ রেলওয়ে দ্বারাই ইন্টারকানেক্টেড। রাজ-সিমরানের মতন আপনি ট্রেনে চেপেই অমুক তমুক নানান দেশ ঘুরে বেড়াতে পারবেন, গাইতে পারবেন "না জানে মেরে, দিল কো কেয়া হো গায়া!"
কিন্তু ইউরোপের বর্ডারে আমাদের মতন কাঁটাতার থাকে না। গুলি করে পাখির মতন মানুষ মারেনা। মেরে মৃত লাশকে তারের বেড়ায় শুঁটকি হওয়ার জন্য ঝুলিয়ে রাখেনা। বর্ডারের এপারে ওপারে বোমা বিনিময় হয়না। তাই ইউরোপ আর দক্ষিণ এশিয়াকে মেলানো যৌক্তিক হবে না। আমাদেরকে আমাদের পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। "শুধু আওয়ামীলীগ করছে বলে" একদল লোককে পদ্মাসেতুর বিরোধিতা করতে দেখেছিলাম। এই এরাই যমুনা সেতুর সময়ে গলা উঁচু করে গর্বের সাথে বলেছিল ওটা বিএনপির অবদান। তো এইরকম পল্টিবাজি/দলকানা দৃষ্টিকোণ থেকেও কোন যুক্তি তর্ক শুনতে চাইছি না। একজন বাংলাদেশী হিসেবে, দেশের সাধারণ মানুষ হিসেবে আপনার এ ব্যাপারে মতামতটা কি?
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০২৪ রাত ১:২৪
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×