আজ অধিনায়ক মুশফিকুর রহিমের ২৬ তম জন্মদিন। শুভ জন্মদিন মুশি
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের ২৬ তম জন্মদিন। শুভ জন্মদিন আমাদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ মুশফিকুর রহিম। ১৯৮৮ সালে জন্ম নেয়া মুশফিক; স্কুল, বিকেএসপির গন্ডি পেরিয়ে এখন টাইগার ক্রিকেটের উইকেট-রক্ষক। শুভ জন্মদিন মুশি! মুশফিকুর রহিমের জন্ম ১৯৮৮ সালের ১লা সেপ্টেম্বর। বগুড়ায় বড় হওয়া মুশফিকুর রহিম পড়াশোনা শেষ করেন বগুড়া জিলা স্কুলে। এরপরে ক্রিকেটার হওয়ার দীক্ষা বিকেএসপিতে।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে। মুশির ক্যারিয়ারের স্মরনীয় দিন ছিলো ২০১১ সালের ২০শে সেপ্টেম্বর। সেই দিন মুশফিকের ছোট্ট কাঁধে বড় এক দায়িত্ব দেয় বিসিবি। ২৩ বছর বয়সে মুশফিক নিলেন টাইগার অধিনায়কের দায়িত্ব। সে দায়িত্বে তিনি কতটুকু স্বার্থক তা জানা আছে টাইগার ফ্যানদের।
তার নেতৃত্বেই ২০১২ এশিয়া কাপের ফাইনালে খেলেছে বাংলাদেশ। একই সালে জিতেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজ। লঙ্কার মাটিতে টেস্ট ড্র করার সৌভাগ্য হয়েছে মুশফিক যুগে।
এই মুশির রানের দেশেই গড়েছেন ইতিহাস। প্রথম বাংলাদেশী হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। এখন পর্যন্ত এটিই যে কোনো বাংলাদেশীর একমাত্র ডাবল সেঞ্চুরি।
>>৩২১টি বল মোকাবিলা করে ২২ চার ও ১টি ছয়ের সাহায্যে ২০০ রান করেন। ২০১৩ শ্রীলঙ্কা সফরে তিনি এই রেকর্ডটি করেন। তিনি ৮ম উইকেটরক্ষক যিনি টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন এবং ৯ম ব্যাটসম্যান যিনি টেস্টে ৬নং এ নেমে ডাবল সেঞ্চুরি করেছেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম। এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

সূরা: ৯ তাওবা, ১২২ নং আয়াতের অনুবাদ-
১২২। আর মু’মিনদের এটাও উচিৎ নয় যে (জিহাদের জন্য) সবাই একত্রে বের হয়ে পড়বে। সুতরাং এমন কেন করা হয় না যে, তাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫

উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭

মানুষ আসলে কী?
Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২
নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।
আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন