somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজ্ঞাপনে এসব বন্ধ করুন

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাড়ামি, ছাগলামি, ভণ্ডামি,ন্যাকামি,জন মন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর , সংস্কৃতির প্রতি ব্যঙ্গাত্মক, ব্যক্তিগত আক্রমন, কোনো জাতি বোধে আক্রমন টিভি বিজ্ঞাপনে বন্ধ করতে হবে।

একটি চানাচুর বিক্রি করে সাহস বাড়ানোর মিথ্যে অজুহাতে।
মাঝে মাঝে খেতে বসেও অনেকে টিভি অনুষ্ঠান উপভোগ করেন , এর মধ্যে যদি , খাওয়ার জিনিসের বিজ্ঞাপনে, এভাবে সাপের মোচড়া মুচড়ি দেখানো হয়, গা গুলিয়ে আসে।
একবার হানিফ সংকেত এইচ আই ভি এইডসের ওপর একটি ফিলার সং বানিয়ে ছিলেন।
এসছে এসেছে এক মহা রোগ।
সেখানে একটি কালো বেড়ালকে অমঙ্গলের প্রতীক হিসেবে দেখানো হয়েছিলো।
এই ক্যাপ্মেইন প্রচার হবার পর বাংলাদেশের সব কালো বেড়ালের প্রাণ বিপন্ন হয়েছিলো।
যে যেখানে কালো বেড়াল পেয়েছে, মেরে ফেলেছে।তারা ভেবেছিলো কালো বেড়াল বাংলাদেশে এইচআইভি ছড়াচ্ছে।

সাধারন মানুষ কীভাবে বোঝে-এটা বোঝা গণমাধ্যম কর্মীদের জন্য খুব জরুরী।
সেদিন শুনলাম একজন সাধারন ঠেলাগাড়ী ওয়ালা তার ছেলেকে বলছে- ঐ একটা প্রাণ চানাচুর কিন,
সাপের রক্ত দিয়া বানাইছে। খাইলে সাহস হবে।
যে চানাচুর খেলে সাহস বাড়ে, তা বিশেষ ভাবে বানানো হতে পারে বৈকি !!

একবার এক বিজ্ঞাপনে একজন চাইনিজ খেতে চাইলে - আস্ত একটা চায়না মানুষ ধ:রে নিয়ে আসে একজন।আমি খুব ভয়ে ছিলাম, চায়না এম্বেসি থেকে কোনো রকম কথা ওঠে কী না ! এমন কি একটি চীণ দেশ ও তার অধিবাসীকে থাদ্যদ্রব্যের সাথে তুলনা করে -একই সাথে মানবতা বিরোধী অপরাধ এবং বৈদেশিক সৌহার্দের সম্পর্কে আঘাত হানা হয়েছে।

আরেকটি বিজ্ঞাপনে চরম ভাড়ামো দেখঅনো হয়। বাবা স্কুল ব্যগ হাতে কেকে নিয়ে দ্যৗড়ে যাচ্ছে।
অনেকে এটাকে মজা বলে চালঅতে চাইলেও ভাবতে হবে- শিশূ মনে এর প্রভাব কি ?
শিশূরা কি মনে করবে না ? বাবা , বিষয়টি খেলো! তাকে শ্রদ্ধা করতে না শিখিয়ে বাবাকে শিশুর কাছে আরো ছোট শিশু করে তুলছি আমরা।

আর যে সব জিনিস মাখলে ফর্স হয় বলা হয়, সেগুলো পরীক্ষা নীরিক্ষা করে বিজ্ঞাপন প্রচারের ছাড়পত্র দিতে হবে। এত যদি মেয়েদের ত্বকের ক্ষতি হয়, তাহলে অনেক ভাবার বিষয় আছে।
তাছাড়া অমান সম্মত কিছু পন্যের ঝকমারি বিজ্ঞাপনে সাধঅরন মানুষ পন্য ক্রয় করে প্রতারিত হচ্ছেন। পণ্যে যে গুনাগুন নাই- তা মিথ্যে প্রচার করে মানুষকে প্রতারিত করা অপরাধের সামিল।

বানিজ্যের সঙ্গে নীতির সম্পর্ক হয়তো অত জোড়ালো নয়।
আমি বিশিষ্ট নীতিবান ও নই। কিন্তু একটি খাবার খেতে গিয়ে আপনার চোখে যদি সাপের ফনা ভেসে ওঠে - তাহলে সে পন্যের চাহিদা কি বাড়বে না কমবে -এটুকু বোঝার সামর্থ্য কি কোম্পানির মালিক, স্ক্রিপ্ট রাইটার, এ্যাড এজেন্সি, টিভি চ্যানেলের প্রিভিউ কমিটি , এদের নাই ?
যদিও বিজ্ঞাপন প্রিভিউ করা টিভি চ্যানেলের কাজ নয়, তথাপি, ক্ষতিকর এবং এরকম বিজ্ঞাপন প্রচার থেকে তো তারা বিরত থাকতে পারেন ?
না কি স্পন্সর রা টিভি চ্যানেলের মালিকদের মাথা নিলামে কিনে নিয়েছেন ?

প্রধানমন্ত্রীর কাছে আবেদন- একটি স্বাধীন , প্রভাববিহীন টিভি বিজ্ঞাপন সেন্সর বোর্ড গঠন করে দিন। কোম্পানি গুলো যা খূশি তাই করবে - তা হতে পারে না। প্রয়োজনে আমি এই স্বাধীন সংস্থাটি সমস্ত লোভ , মোহ, ভয় , দ্বিধার বাইরে থেকে চালিয়ে যাবো ।

আশা করি- আমার এই অভিযোগকে কেউ ব্যক্তিগত ভাবে গ্রহণ করবেন না।ধন্যবাদ।


জনস্বার্থে
আবদুল্লাহ-আল-মাসুম
http://www.worldtvbd.webs.com










০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×