আমার সামর্থ্য ছিলো না,
একটা জাহাজ কেনার।
যে জাহাজ দিয়ে আমি সমুদ্র পাড়ি দেবো।
কিন্তু,
বুকে ছিলো অদম্য সাহস আর অবিনাশী অশেষ শক্তি।
ছিলো , শৈশবের একটি স্বপ্ন।
সমুদ্রের ওপারে আছে, সূর্য।
তাকে , নিজ নামে রেজিষ্ট্রি করবার অব্যর্থ নিশানা।
মহাসমুদ্র পাড়ি দেয়া যায় না ডিঙি নৌকায়।
কিন্তু, ছিলো আশা, ১০ ক্রোশ এগিয়ে গেলে মিলবে জাহাজ।
জাহাজ হয়তো কিনতে পারবো না,
একটা টিকেট কেটে পাড়ি দেবো সাত সমুদ্র।
১০ ক্রোশ পাড়ি দিতে ,
ফুরিয়ে গেলো , খাদ্য আর জল।
আকাশ ভেঙে নামলো ঝড়।
পেছন থেকে ডাকতে লাগলো কয়েক কোটি হাত।
আমি তো পিছু ফিরবার নই।
ঝড়ে ভেঙে গেলো ডিঙি নৌকা।
একটা কাঠ ধরে ভাসতে থাকলাম, সমুদ্রে , দিনের পর দিন।
পাওয়া গেলো একটি জেলে নৌকা।
ওরা মাছ ধরতে গিয়ে আমাকে তুলে নিলো , ওদের নৌকায়।
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আমি মৃদু হাসিতে শুধু জানালাম
আমি জানি আমি মরবো না।
জয় - ই আমার একমাত্র ভবিতব্য।
সূর্য , আমার জন্য প্রতীক্ষায়।
জেলেরা , তাদের কাজ ফেলে, আমাকে উঠিয়ে দিলো একটা টহল জাহাজে।
সেখানে আমি কিছুটা শশুশ্রা পেলাম। টহল জাহাজ যাবে না ওপারে জানি।
কিন্তু,
এ জাহাজ থেকে , ওপারেরর জাহাজ-এ ওঠা তো যাবে বৈকি !!!
একরে পর এক জাহাজ আসছে।
আমি , যে কোনো জাহাজে উঠতে পারি না, এরকম ঐতিহাসিক অধ্যায় সূচনা করতে।
তারা আমাকে দয়া করার কথা ভাবছে !
কিন্তু,
জানে না,
আমি তাদের জন্য
কল্পনার অতীত সৌভাগ্য বয়ে নিয়ে আসবো্ ।
আমার মৃত্যু মানে একটি জাতিসত্মার অপমান।
আমার বিজয়ে , তারুণ্যের অহংকার।
আমি জানি ,
আমি উঠে এসেছি, কালিদাসের মেঘমালা থেকে।
আমি জানি
আমার রক্তের অনুতে অবিরত বাজে কৃষ্ণের বাঁশি।
আমার পবিত্র অন্তরে আছে মা ফাতেমার চুম্বন।
আমি হরপ্পা থেকে এক লাফে উঠে এসেছি নীল নদে।
আমার শরীর নশ্বর হলেও , কারও ভেতর দিয়ে আমি ,
অসমাপ্ত স্বপ্নের বাস্তবায়ন।
এক লক্ষ তরুণ ,
সূর্য সেনের কসম দিয়ে আমাকে চিতকার দিয়ে বলছে-
জাগো।
সমুদ্রের ফেনিল ঢেউ আমাকে হাত নাড়িয়ে বলছে-
ওঠো।
আমি ভাঙতে ভাঙতে আবার উঠে দাড়াই।
আমাকে বিনাশ করতে পারবে না।
আকাশচুম্বী আমার ধৈর্য।
আল্লার আরশ সমান উচু আমার স্বপ্ন।
কামানের গোলার থেকেও শক্তিশালী আমার ইচ্ছের গতি।
আমার সাহস আর শক্তি,
যে কোনো বিজয়ের থেকে বড়।
একটি সূর্য আমার হৃতপিন্ডের বিস্ফোরনের ভেতর দিয়ে
ঐতিহাসিক মর্যাদা লাভ করতে চলেছে।
তোমরা , ঘুম থেকে জেগে ওঠো, এখনই রাত পোহালো , বলে....
তোমাদের জন্য ,
আমি সৃষ্টি করবো এক নতুন পৃথিবী।
চোখ বন্ধ করে,
পাঁজড়ে হাত রেখে,
একবার বলো-
আমি আছি।
আলোচিত ব্লগ
চা এর আড্ডা।

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।