ওরে এজিদের বাহিনী
কোন পাষানে বন্ধ করে, রাখলি নদীর পানি রে ।
জল পিপাসায় যায় পরাণি রে ।।
১) ওরে, পিপাসাতে বুক ফাইটা যায়, ওগো মালিক সাই ।
জল আনিয়া দাউ আমাদের, পিপাসা মিঠাই ওরে ।।
২) ওরে, দারুণ নিদান আসিল, জলের কারণ ।
পানি শুণ্য হইয়া মোদের, হইবে কি মরণ ওরে ।।
৩) ওরে, কারবালাতে রুদন ছিল, পানির লাগিয়া ।
কলি যুগে পানির লাগি, কান্দে মাজু মিয়া রে ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


