ঘরের ভিতর থাকে বন্ধু, আমি ঘরের বাহিরে
আমার ভিতর থাকে সদা, ঘর বানাইয়া আমারে।।
১। দেখায় না তার রুপ আকৃতি, দেখা দিলে কি হয় ক্ষতি।
বুঝি না তার মতিগতি, কি কারণে কি করে।।
২। ঘরে থাকে সর্বদায়, জানি না সে খায় কি না খায়।
কখন সজাগ কখন ঘুমায়, কয় না কিছু জিগাইলে।।
৩। থাকিয়া ঘরের ভিতরে, যাহা ইচ্ছা তাহা করে।
তাহার ইচ্ছায় চালাইয়া মোরে, দোষ গুণ হিসাব করে।।
৪। দোষি গুণি মাজু মিয়া, স্বর্গ কিংবা নরক দিয়া।
যাবে কোথায় আমায় থইয়া, থাকে ঘরের ভিতরে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




