somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ খুরশীদ আলম
যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত রয়েছে নহর সমূহ ( আল কুরআন)“সত্য ও সুন্দরকে ভালবাসি, অন্যায়- অবহেলা দেখলে খারাপ লাগে, তাই ক্ষদ্র এ প্রয়াস “

অনুভূতি → জ্বলিতেছি এবং প্রতিক্ষায় রহিয়াছি

১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনুভূতি → জ্বলিতেছি এবং প্রতিক্ষায় রহিয়াছি
=====মোঃ খুরশীদ আলম

♥ এখন বিরহ চলিতেছে। কোন ক্ষণে ঘুচিবে কে জানে। জনে জনে যেমন বুঝাইতে পারিতেছিনা তেমনি সহিতেও পারিতেছিনা। নারী জাতিরে অদ্যাবধি কেহ চিনিতে পারে নাই। আমি কিরূপে বুঝিব। বঙ্কিম বুঝে নাই, রবীন্দ্র, নজরুল সকলে ব্যর্থ হইয়াছে, আমিতো সেথায় নগন্য।
♥ সকলে সুধাইল, “মানাইয়া লও” । কিরূপে? তাহার ব্যাখ্যা নাই। “অ হইতে চন্দ্রবিন্দু ” অবধি আজ্ঞে আজ্ঞে করিতে পারিলে বেশভাল। ইহার মতো সুবোধ বালক, সুপুরুষ তল্লাতে নাই।
♥ একালের নরগণ সর্বদা স্বাধীন মস্তক লইয়া বেড়াইতে ভালবাসে, আমিও এর ব্যতিক্রম নহি। তবে, স্ত্রীগণের সম্মুখে সকলে যেন চুলোর ছাই। তাহা সত্ত্বেও কোন কোন পুরুষ ঋতুভেদে বিগড়াইয়া যায় না তাহা বলিতে পারিব না। যেমন আমিও মাঝে মাঝে বিদ্রোহ প্রকাশ করিয়া বসি।ফলে কপলে দুঃখই শুধু জুটে । আহারে-বিহারে, লবনে-সালুনে, নাওয়া-খাওয়ায় ধুকিয়া ধুকিয়া মরি। আরোযে কতো নিগ্রহ তা বলিতে পারিবনা, পাছে পৌরুষের মাত্রা লোপ পায়। বুদ্ধিমান বন্ধুমাত্রই বুঝিয়া লইবেন, ভুক্তভোগী হইলেতো কথাই নাই। অপরদিকে যা দিনকাল তাতে আমার বিজয়ী হবার সম্ভবনা একেবারে ক্ষিন। মাঝে মাঝে ঘরের টুনটুনি দুইটাও তেড়ে আসে। একদিকে থ্রি ইন ওয়ান অপর দিকে আমি অসহায়।
♥ এভাবে চলিতে থাকে। আমি আলো জ্বালাইলে সে নিভাইয়া দেয়, আমি আলো নিভাইয়া দিলে সে জ্বালাইয়া দেয়, আলাপ করিলে হা, হু করিয়াই শেষ। বুঝিতে সক্ষম হইনা বাকপ্রতিবন্ধি ও বধির হইয়া পড়িয়াছে কিনা। এপাশ ওপাশ ফিরিয়া নিদ্রা দেবীর শতসন্ধান করিয়াও খুজিয়া পাইনা।
♥ এমনই জ্বালায় শুধু আমি জ্বলিতেছি তাহা নয়। রহিম, করিম, ছালাম, জনি, রনি সকলেই, রাজ্যের সকল পুরুষই আমার মতো জ্বলিতেছে আমি তাহাদের মতো জ্বলিতেছি। দাহ হইতেছি, ভষ্ম হইতেছি। জানিনা মুক্তির দাওয়াই লইয়া কোন সুভক্ষনে কার আগমন ঘটিবে। সে প্রতিক্ষায় কাটাইতেছি বেলা।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাঞ্জাবিস্তান

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪০

পাকিস্তা/নের পাঞ্জাবিরা হলো পাকি/স্তানের বাকি সব জাতিসত্তার মানুষদের জন্য অভিশাপ। এদের জাত্যভিমানের কারনে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগন স্বাধীনতার ডাক দিতে বাধ্য হয়।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রদেশগুলো যেরকম অগ্নিগর্ভ হয়ে উঠেছে,... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

×