somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোঃ খুরশীদ আলম
যারা ইমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত রয়েছে নহর সমূহ ( আল কুরআন)“সত্য ও সুন্দরকে ভালবাসি, অন্যায়- অবহেলা দেখলে খারাপ লাগে, তাই ক্ষদ্র এ প্রয়াস “

অন্যরকম নিমন্ত্রন

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্যরকম নিমন্ত্রন
▼▼ মোঃ খুরশীদ আলম ▼▼

► সম্পদশালী হও, কোন বাধা নাই। তবে, উন্নত চরিত্রের অধিকারী হইয়ো। কোন বানি আদম আদাব সালাম দিলে মুখ বাঁকা করিয়া সরিয়া যাইয়ো না। সম্পদ তোমাকে সামাজিকতা হইতে যেন বিমুখ করিয়া না তুলে, সেদিকে দৃষ্টি রাখিও। কালেভদ্রে কোন ত্রুটি প্রকাশ পাইলে তাহা সুধরিয়া লইয়ো, অনুশোচনা আর তওবা হইল তাহার উৎকৃষ্ঠ পথ। চিত্ত ইন্দ্রিয়ের বশ করিওনা। এক্ষনে তোমার আমার-চরিত্রে এসকল দোষত্রুটি প্রকাশ পাইতেছে। ইহা মোটেও কল্যানকর নয়।
► পূর্বপুরুষের ইতিহাস ঘাটিয়া সুফল পাইবে কি? তাহাদের কেহ জমিদার, দফাদার, উজির, নাজির হয়তো ছিল। তাহা ভাবিয়া উৎফুল্লই শুধু হইতে পারিবে, তাহা ব্যতীত কি? এক্ষনে কাহার পিতামহ দুধওয়ালা ছিল, কাহার পিতা ফেরিওয়ালা হইয়াছে তাহা নিয়া ব্যঙ্গবিদ্রুপ করার কি আছে? আমিতো দেখিতে পাই, বারাক ওবামা বাদাম, পেপার বিক্রি করিয়া, মোদী চা বিক্রি করিয়া আজ বিশ্বনেতৃত্বে আগাইয়া আছে। তোমাকেও তা হইতে বলিনা। তবে তুমি প্রধানমন্ত্রী না হও, একজন সাধারন সৎ মানুষ হইতে কে বাঁধা দিয়াছে। আমি কে, কোথা হইতে আসিয়াছি, কোথায় রওয়ানা দিলাম তাহার উত্তর যে খুজিয়া বেড়ায় সে সুপথ প্রাপ্ত হয়। কাহারে খুশি করিলাম, কোন অনাথের মুখে হাসি ফুটাইলাম তাহা যদি আমাদিগের ব্রত হইতো তবে কত মঙ্গল হইত তাহা পঠনে, শ্রবণে, লেখনে উপলব্ধি করাইতে পারিবোনা।
► নীচু জাতের বড় অপরাধ ক্ষমা করিলে করা যায়। বড় আসনের উঁচু শ্রেণীর দোষত্রুটি মার্জনা করা প্রাণে মানে না। কেননা তুমি মহান বলিয়া সমাজে নিজেরে প্রতিষ্ঠিত করিয়াছ ঠিক, তবে, তোমা হইতে কেন অধম্ম প্রকাশ পাইবে। নিজ নিজ মহান হও আর হাত পাতিয়া উপরি গ্রহণ কর। কানাকড়ি না পাইলে মুক, বধির, পক্ষাঘাতগ্রস্থ বিমারির মতো অন্যদিকে ফ্যালফ্যালাইয়া চাহিয়া থাক। চারিদেয়ালের বেষ্টনীবদ্ধ হইয়া শীতল হাওয়ার পরশে তুমি যদি ভাবিয়া থাক যে, দুনীয়া জোড়া তোমার হাতের নাগালে তবে তুমি ভুল করিবে। তোমারে নিমন্ত্রন করিলাম চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পা রাখিয়া দেখিও। শিখিবে, যা কখনো শিখ নাই। তোমার-আমার তুলনায় সুশ্রী, বলবান, কেহ লম্বা, কেহ বেটে, কেহ ধনী, কেহ গরীব অন্তীম শয্যায় চূড়ান্ত প্রহর গুনিতেছে। জবদূত হযরত আজরাইল (আ) কে তাহার খুজিতেছে, পাইলে নিজেদের স্বজ্ঞানে সমর্পন করিবে। চল চাই, শিখি। দলেদলে নয়তো একাকী। হ্যাঁ, নিমন্ত্রন। ইহা অন্যরকম নিমন্ত্রন।

সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাঞ্জাবিস্তান

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪০

পাকিস্তা/নের পাঞ্জাবিরা হলো পাকি/স্তানের বাকি সব জাতিসত্তার মানুষদের জন্য অভিশাপ। এদের জাত্যভিমানের কারনে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগন স্বাধীনতার ডাক দিতে বাধ্য হয়।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রদেশগুলো যেরকম অগ্নিগর্ভ হয়ে উঠেছে,... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

×