►মোল্লার দোষ
২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
►মোল্লার দোষ
====== মোঃ খুরশীদ আলম
তোমরা যারা সদা ভাব
মোল্লারা সব দেশ খাইল চুষে
তোমরাই বা এহেন কাজে
কম রয়েছ কিসে ?
চাঁদা কিংবা দান সদকায়
তাদের নাকি রুজি
হাজার রকম অপবাদে
ডাক তাদের বুঝি ।
মিলাদ কিংবা দুয়া দুরুদ
আরতো কর্ম নাই,
চার দিন বা চল্লিশাতে
সমান দেখা পাই।
বউ বেটা সব ঘরে রেখে
গাট্টি বেধে চলে,
তোমরা কেউ এদের দেখে
নাক সিটকে চলো।
আর চোখে সব চেয়ে থাক
এরাই নাকি বোঝা,
যায় কি চেয়ে নিজের দিকে
নিজের দোষটি খোজা।
প্যান্ট, শার্ট আর ট্রাই পড়াসব
সাহেব বাবুর কাজ,
কর্ম তোমার কইতে গিয়ে
লাগছে ভারি লাজ ।
দু চার আনা উপরি ছাড়া
তোমার চলে না,
খোজ নিয়ে দেখ এ সব কাজে
মোল্লা পাবে না।
নামী দামী শিক্ষাঙ্গনে
গুলি, ছোরা, দা
সেখানেও খুজে দেখ
মোল্লা মিলবে না।
পাশ করেও বেকারত্ব
কর্মতো না জোটে,
তাইতো কেউ দুখের শোকে
অপথেতে ছুটে।
পাশ করে ভাই মোল্লারা সব
বেকার কোথায় রয় ?
আর কিছু নয়, নূন্যতম
আলিফ বা তা কয় ।
বড় বড় ডিগ্রী নিয়ে
অফিস কামাই ভারী
দেশ খাইল মোল্লারা সব
করছ আহাজারি ।
সরকারী সব টাকা কড়ি
লুট করছে কারা ?
অনেক খুজে ব্যর্থ হলাম
মোল্লাতো নয় ওরা ।
তবে কারা দেশটা চালায়
বড় কথা কয়,
এদের মাঝে খুজে দেখি
একটাও মোল্লা নয় ।
খুন-খারাবি, রাহাজানি
নিত্য দিনের কাজ,
এসব কাজে মোল্লা আছে
পাইনি খুজে আজ।
কাজে যারা ভেজাল করে
সংখ্যায় নয় বেশী,
এরা সবাই বৃত্তশালী
নয়যে,
মোল্লা কিবা চাষী ।
ভুখা, নাঙ্গা, মানুষগুলোর
স্বপ্ন দালান নয়
দুটি বেলা কোন রকম
ডাল-ভাত হলেই হয়।
গাড়ি-বাড়ি, দালান কোঠা
স্বপ্ন দেখে ওরা,
হাজার রকম ডিগ্রী যাদের
চুরি বিদ্যা ভরা।
হরহামেশা মোল্লার দোষ
না খুজিয়া ভাই,
এসো সবে সবার আগে
নিজের দোষ সারাই ।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪

ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ
দশম বর্ষপূর্তি পোস্টসামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা,
বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুন