একজন ব্লগার যিনি লেখেন, পড়েন, গবেষণা করেন। মন্তব্য প্রদান করেন এবং আনন্তরিকভাবে চান তার লেখনীর মাধ্যমে সমাজের অসঙ্গতীগুলো দূর হয়ে সুন্দর সমাজ বিনির্মান হোক। সে লক্ষ্যে তার জ্ঞান বিবেকবোধ সদা জাগ্রত রাখেন । সমসাময়ীক বিষয়গুলোর প্রতি তীক্ষ্ণ নজর রাখেন। একজন ব্লগারের বেশ কিছু গুণ রয়েছে বা থাকা দরকার । আসুন জেনে নিই সেগুলো কি : -
► অন্যের মতামতকে গুরুত্ব্ দেন।
► তীর্যক মন্তব্য বা খোঁচা মেরে মন্তব্য করা হতে বিরত থাকেন।
► কারো ধর্মীয় স্বাধীনতায় আঘাত করে মত প্রকাশ করেন না।
► গঠনমূলক সমালোচনা করে উদ্বুত সমস্যা সমাধানে ভূমিকা রাখেন ।
► সমসাময়ীক সমস্যাগুলোর তার নজর এড়িয়ে যায় না।
► গতানুগতিক ধারায় তিনি না চলে বরং সমসাময়ীক সমস্যাগুলোর বিষয়ে লেখায় বেশি আগ্রহবোধ করেন।
► যে লেখাটি জনসাধারণের জন্য কল্যানকর হবে বলে তিনি মনে করেন তা তিনি সামাজিক অন্যান্য মাধ্যমে শেয়ার করেন তা অন্যের লেখা হলেও ।
► তার কাছে বড় কথা হলো লেখাটি কল্যানকর কিনা , কে লেখেছে সেটা বড় কথা নয়।
► আত্নপ্রচার নয় বরং সকলের আত্নউন্নয়নই তার লক্ষ্য ।
► ধৈর্য্য একজন ব্লগারের সবচেয়ে দামী গুন। অনেক বড় পোষ্ট তিনি ধৈর্য্য সহকারে পড়েন ।
পরিশেষে বলব তিনি বিশ্বাস করেন “ সকল কর্মের ফলাফল নিয়্যতের উপর নির্ভর করে । ”
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



