ঘরের মাঠে সাফ এশিয়ান খেলা বসছে ভাই
লাল সবুজের পতাকায় হোক শিরোপাতে ঠাঁই
আমরা আরো শক্তিশালী, বাড়ছে মনোবল
জয়ের ধ্বনি শুনতে পাচ্ছে সবাই মাঠে চল
তেইশ বছর অপেক্ষাতে কেটেছে তার খরা
ঘরের মাঠে স্বপ্ন পূরণ, এবার হবে গড়া
ঘরের মাঠে শিরোপা ভাই, ঘরের রাখতে চাই
বাংলাদেশের সাফ এশিয়ান খেলা বসছে ভাই
বাংলাদেশের সাফ এশিয়ান খেলা বসছে ভাই
লাল সবুজের পতাকায় হোক শিরোপাতে ঠাঁই
বাংলাদেশের সাফ এশিয়ান খেলা বসছে ভাই
লাল সবুজের পতাকায় হোক শিরোপাতে ঠাঁই
নেপাল-লঙ্কা- ভারত ছেড়ে ফাইনালে পৌঁছাই
বাঘের গর্জন খেলার মাঠে উল্লাসে সবাই
দুই হাজার তিন সালের দিনের সোনার ঝরা স্মৃতি
আবার লিখব নতুন করে জয়ের স্রোতের গীতি
সারা দেশের ঐ বাঙালি তাকিয়ে আছে তাই
বাংলাদেশের সাফ এশিয়ান খেলা বসছে ভাই
হামজার মাঠে গর্জে ওঠে কোটি প্রাণের ঢল
বাংলাদেশের, তার জাদুতে বাড়ছে মনোবল
মায়ের ডাকে, মাটির টানে ফিরবে বিজয় ঘরে
সমীত সেনের বাংলাদেশে বিজয় নিশান উড়ে
আডাম আব্বাস সঙ্গী হলো, আয়রে খেলতে আয়
পায়ে তোরা বল পাবি না, বল আমাদের পায়
বাংলাদেশের সাফ এশিয়ান খেলা বসছে ভাই
লাল সবুজের পতাকায় হোক শিরোপাতে ঠাঁই
বাংলাদেশের সাফ এশিয়ান খেলা বসছে ভাই
লাল সবুজের পতাকায় হোক শিরোপাতে ঠাঁ
মোঃ মুসা গাঙচিল শশীভূষণ চরফ্যাশন ভোলা
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




