মেঘপঞ্জিকা - সিনেমাকথন ৫
০৫ ই জুলাই, ২০০৯ সকাল ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নতুন দুইটা মুভি দেখলাম। প্রথমটা মঙ্গোলিয়ান। নাম "Mongolian Ping pong"। এক মঙ্গোলিয়ান ছেলে নদীতে একটা পিংপং বল পায় আর তাই নিয়ে তাদের তিনবন্ধুর যত সব আজগুবি কাজকারবার। একজন বলে এটি পাখির ডিম। অন্যজন দাবী করে তার দাদী বলেছে এটি জাদুর মুক্তা। ভেবে না পেয়ে তারা বলটি মঠে নিয়ে যায় কিন্তু তারাও কোনো সদুত্তর দিতে পারেনা। হঠাৎ একদিন এক টেলিভিশন শো দেখে জানতে পারে বস্তুটি চায়নার জাতীয় বল। তারা ভাবে জাতীয় বল ভুলে তাদের কাছে চলে এসেছে, এতে জাতি নিশ্চয় উদ্বিগ্ন। তারা ঠিক করে জাতীয় বল জাতিকে ফেরত দিবে এবং সেই ভেবে বেইজিং যাবার জন্য অজানা এক পথের উদ্দেশ্যে বেরিয়ে পরে।

http://www.imdb.com/title/tt0461804/
অন্য মুভিটি হচ্ছে "Travellers and Magicians"। অতুলনীয় নৈসঃর্গিক দৃশ্যে ভরপুর অসাধারণ এক ভুটানিজ মুভি। যে জিনিসটা শুরুতেই আমাকে চমকে দিয়েছে তা হচ্ছে ভুটানও এমন অসাধারণ মুভি বানাচ্ছে আর আমরা! পশ্চিমা সংস্কৃতি কিভাবে নতুন প্রজন্মকে আলোড়িত করছে পাশাপাশি নিজস্ব সংস্কৃতি, দেশ এবং দেশের মানুষ, এবং তাদের মাঝে সম্পর্ক ধারুণ ভাবে এই মুভিটে তুলে ধরা হয়েছে। ছবির মূল প্রতিপাদ্য হচ্ছে পশ্চিমা সংস্কৃতির ভালো দিকগুলো নিয়ে মন্দদিক গুলো পরিহার করা সাথে নিজস্ব সংস্কৃতি, কৃষ্টি, ভাষাকে নিজেদের মাঝে ফুটিয়ে তোলা।
পরিচালকের একটা কথা খুব মনে ধরেছে। সে নিজেও একজন মঙ্ক ছিল। তার মতেঃ "Be the influence instead of being influenced"

http://www.imdb.com/title/tt0378906/
আমার দেখা ভালোলাগা কিছু মুভির তালিকা
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর...
...বাকিটুকু পড়ুন
নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন