এ কি শুনলাম আমি! আমার সমস্ত চিত্তকে যে আবিষ্ট করে ফেলছে এই গান, এই সুর, এই কন্ঠ। ক্ষণে ক্ষণে কোথায় হারিয়ে যাচ্ছে এই মন। এই মাতাল করা সুর যে আমাকে শান্তিতে থাকতে দিচ্ছেনা। যতবার-ই শুনি চিত্তের ক্ষুধা যে কিছুতেই মিটছে না। এ কি হল আমার! আমি যে হারিয়ে যাচ্ছি সুরের মায়াজালে।
শুনছিলাম "আন্ধি" ছবির গান। মহান গীতিকার কিশোর কুমার আর লতা মাঙ্গেশকারের গলায়। গানগুলো এমন উন্মাতাল করে ফেলছিল যে, মুভিটা না দেখে আর থাকতে পারলাম না। গানগুলোতো একটা কারণ অবশ্যই। আরেকটা কারণ সুচিত্রা সেন।
যারা মুভিটা আমার মতো এদ্দিন দেখেননি তাদেরকে বলছি, অসাধারণ কিছু গুণীর কাজ মিস্ করেছেন। দেখে নিবেন সুযোগ পেলে। ও হ্যাঁ আরেকটি কথা, IMDB-তে এই ছবির রেটিং ১০ এ ৮.২। আমার জানা মতে কোনো হিন্দী মুভির এটাই সেরা রেটিং।
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়। প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন