somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প - সমাধান - ২

২৬ শে মে, ২০০৯ বিকাল ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্ব-১


আজ মনটা বেশ প্রফুল্ল। অফিসে আসার পথে রিক্সায় বসে আপন মনে হেসেছি। বেশ কয়েকজনকেই দেখলাম আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতে। আমিও সমানতালে তাদের উদ্দ্যেশ্যে অদ্ভুত করে হাসলাম। অফিসে নিজের চেম্বারে প্রবেশ করার পরপরই আমার সহকারী স্বাতী হোসেইন ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে বললেন -

"আমি কি আসতে পারি স্যার?"
আমি মনে মনে বললাম ফাজলামো করার আর জায়গা পাও না। যদিও মুখে বললাম -
"আসুন প্লিজ"
ভদ্র মহিলাকে আজ খুব খুশি খুশি লাগছে।

"কেমন আছেন স্যার?"

"জ্বী ভাল আছি। আপনি কেমন আছেন?"

"আমিও ভাল আছি। ভাবী কেমন আছেন?"

"ভাবীর এখনো বিয়ে হয়নি" ভদ্র মহিলা ভাল করেই জানেন আমি অবিবাহিত। তবুও তার এই প্রশ্ন থাকবেই। মনে মনে বিরক্ত হলেও কখনো তা মুখে প্রকাশ করিনি। বরঞ্চ একদিক দিয়ে স্বস্তি বোধ করি এই ভেবে ভদ্র মহিলা যদি হুট করে প্রশ্ন করেন আপনার বাচ্চারা কেমন আছে? তাহলে ব্যাপারটি আরো বিব্রতকর হবে।

"ওহ! স্যরি স্যার। আপনিতো এখনো বিয়ে করেননি"

"আপনি কি আর কিছু বলবেন?"

"জ্বী স্যার। একটু আগেই খবর পেলাম আমার শ্বশুড় মারা গেছেন। আপনার আসার অপেক্ষায় ছিলাম। স্যার আমার দু'দিনের ছুটি লাগবে"। কথাগুলো বলার সময় ভদ্র মহিলার মুখে আশ্চর্য রকমের আনন্দের হাসি দেখলাম। আমার এমনিতে কৌতুহল একটু কম। তবে তার এই আচরণে কৌতুহল মাত্রা ছাড়িয়ে গেল। তাই তাকে জিজ্ঞেস করলাম -

"আপনার শ্বশুড় মারা গেছেন আর আপনি এতো আনন্দিত ঘটনা কি?"

"স্যার এখন বলার মত সময় নেই। দু'দিন পরে বলব আপনাকে"

"আচ্ছা ঠিক আছে। ছুটির জন্য দরখাস্ত এনেছেন?"

"জ্বী না স্যার। খুব তাড়াহুড়ার মাঝে আছি, তাই ভাবলাম দু'দিন পর দরখাস্ত দিব"

"তাহলে এক কাজ করবেন আপনি দু'দিন পরে ছুটি নিয়ে যাবে"

অবাক ব্যাপার!! ভদ্র মহিলার মুখের হাসি এতটুকু মলিন হল না। যদিও যে মহিলা নিজের শ্বশুড়ের মৃত্যু সংবাদে খুশি হন তিনি যে আমার সামান্য এই কথায় কষ্ট পাবেন তা আশা করা যায় না।

"আচ্ছা স্যার আমি এখুনি দরখাস্ত নিয়ে আসছি"

"ঠিক আছে আপনি দরখাস্ত নিয়ে আসুন"

ভদ্র মহিলা চলে যাওয়ায় হাঁফ ছেড়ে বাঁচলাম। যদিও মনের প্রফুল্ল ভাবটা ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছে। ভাবলাম এটাতো হতে দেয়া যায় না। তখনই গতকাল রাতের একটি ঘটনা মনে পড়ল। খালার বাসা থেকে হেঁটে বাসায় আসছি। পথে এক ভদ্রলোক আমাকে থামালেন -

"ভাই নূর মোহাম্মদ সাহেবের বাড়ি কোনটা?"

আমি বললাম "ভাইয়া আমিতো চিনি না অন্য কাউকে জিজ্ঞেস করেন"

ভদ্রলোক হুট করে রেগে গেলেন। "এই এলাকায় থাকেন কিন্তু এলাকার বিশিষ্ট ভদ্রলোকের বাড়ি চিনেন না এটা কেমন কথা? আপনারা যে কি ধরনের মানুষ?"

"ভাইয়া আপনাকে কে বলল আমি এই এলাকায় থাকি?"

"দেখেতো মনে হচ্ছে এই এলাকারই মানুষ"

"জ্বী না। আমি এই এলাকায় থাকিনা। এখানে বেড়াতে এসেছি"

ভদ্রলোক যথেষ্ট বিব্রতবোধ করছেন। তাকে আরো বিব্রত করার জন্য আকন্ঠ বিস্তৃত এক হাসি দিলাম তার চোখের দিকে তাকিয়ে। তিনি আর কিছু না বলেই ঘুরে হাঁটা দিলেন।

এই মুহুর্তে অফিসে বসে ঘটনাটি মনে করে হাসছি আর তখনই ইন্টারকমটা বেজে উঠল। রিসিভার তুলে অপর পক্ষের কন্ঠ শুনে বুঝতে পারলাম ম্যানেজার সাহেবের কন্ঠ। সাথে সাথে শুরু হলো বিনা মেঘে বজ্রপাতের মত ওনার বকাঝকা।

"জহির সাহেব আপনার মত গর্দভ আমি আমার জীবনে দ্বিতীয়টি আর দেখিনি। আপনাকে কতবার বলেছি এ্যাকাউন্টস এর ফাইলে যেন কোন ভুল না থাকে? আপনি এত বড় গর্দভ যে যোগ-বিয়োগে ভুল করেছেন। আপনার জন্য গণশিক্ষার স্কুল থেকে শিক্ষক আনতে হবে যোগ-বিয়োগ শেখানোর জন্য"।

আমি সবিনয়ে বললাম "স্যার এটা এ্যাকাউন্টস সেকশন না। আর আমি জহির সাহেব না। আপনার বোধহয় নাম্বার ডায়াল করতে ভুল হয়েছে"

"এতক্ষণ বলেননি কেন? আর আপনি কে? এটা কোন সেকশান?"

আমি কোন উত্তর না দিয়েই রিসিভারটা নামিয়ে রাখলাম। নিজের প্রতিক্রিয়ায় নিজেই যথেষ্ট অবাক হলাম। আমার রেগে যাওয়ার কথা। উল্টো আমার হাসি পাচ্ছে। Strange!!!!

অফিসে বাকী সময় একঘেয়ে ফাইল ওয়ার্ক করেই কাটালাম। মাঝে একবার স্বাতী হোসাইনের ছুটির দরখাস্ত মঞ্জুর করলাম। অফিস ছুটি হতেই জটিল অনেক চিন্তা ভাবনা মাথায় নিয়ে বের হলাম। মনে মনে প্ল্যান আঁটছি আজ সন্ধ্যায় কি করব, না করব।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:২৮
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×