somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চুমুর ভাল-মন্দ

২৬ শে মার্চ, ২০১৪ রাত ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালবাসা ও আদর প্রকাশের অন্যতম মাধ্যম চুমু বিনিময়। কোন শিশুকে যখন কারও কোলে তুলে দেয়া হয়, তখন তিনি চুমুর মাধ্যমেই তার আবেগ ও ভালবাসা প্রকাশ করতে চায়। চুমুর মাধ্যমেই প্রেম ও ভালবাসা ধীরে ধীরে গভীর সম্পর্কে রূপ নেয়। বিদেশে চুমুর মাধ্যমেই প্রাথমিক কুশল বিনিময় হয়। যে চুমুর মাধ্যমে এত ভাব বিনিময় সম্পন্ন হয়, সে চুমু স্বাস্থ্যের জন্য কতটুকু ভাল বা মন্দ তা জানা সবার জন্য অতীব জরুরী।
প্রথমেই চুমুর ভাল দিকগুলো জেনে নেয়া যাক। চুমুর আদান-প্রদানে মুখে লালার প্রবাহ বেড়ে যায়। চুমু লালার প্রবাহ বাড়িয়ে দেয়ার মাধ্যমে মুখ, মাড়ি এবং দাঁতের স্বাস্থ্য পরোক্ষভাবে ভাল রাখতে সাহায্য করে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে চুমুতে অংশগ্রহণকারী দুজনের মুখের স্বাস্থ্য ভাল থাকতে হবে। অর্থাৎ চুমু হতে হবে স্বাস্থ্যবান ও সুস্থ মুখের চুমু। লালাতে এমন কিছু উপাদান বিদ্যমান থাকে, যা ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাকের বিরুদ্ধে কাজ করে যদি মুখের স্বাস্থ্য ভাল থাকে। শতকরা ৮০ ভাগ ব্যাকটেরিয়া যা মুখের লালাতে বিদ্যমান সাধারণত সবার মাঝেই দেখা যায়। বাকি শতকরা ২০ ভাগ ব্যাকটেরিয়া সবার মাঝে দেখা যায় না। চুমুর সময় লালার আদান-প্রদান রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কার্যকর করার মাধ্যমে এন্টিবডি তৈরি করে ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, যা ক্রস ইমমিউনোথেরাপি নামে পরিচিত। ক্রস ইমমিউনোথেরাপি সংক্রমণের বিরুদ্ধে কাজ করে থাকে।
চুমুর ভাল দিক যেমন আছে, তেমনি ক্ষতিকর দিকও রয়েছে। ব্যাকটেরিয়া ও ভাইরাস যা লালাতে বিদ্যমান তা চুমুর মাধ্যমে একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়তে পারে। উপরের শ্বাসনালীর সংক্রমণ যেমন ঠা-াজনিত সমস্যা সহজেই চুমুর মাধ্যমে বিস্তার লাভ করতে পারে। অনেক ভিন্ন ধরনের ভাইরাস সাধারণ ঠা-াজনিত সমস্যার জন্য দায়ী। গ্ল্যান্ডুলার ফিভারও চুমুর মাধ্যমে বিস্তার লাভ করে। এপস্টেন বার ভাইরাসও লালার মাধ্যমে সংক্রমিত হতে পারে। কোল্ড সোরের ক্ষেত্রে (ঠোঁটের ভাইরাস সংক্রমণ) হারপিস ভাইরাস চুমুর মাধ্যমে সংক্রমিত হতে পারে মুখ, ঠোঁট বা অন্য কোন অঙ্গে। তাই সবার খেয়াল রাখতে হবে যে ঠোঁটের কোল্ড সোর যখন কার্যকর অবস্থায় থাকে তখন চুমু ও ওরাল সেক্স থেকে বিরত থাকতে হবে।
মেনিঙ্গোকক্কাল রোগ যেমন মেনিনজাইটিস ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ায়। এ ব্যাকটেরিয়া সরাসরি সংস্পর্শ, কফ বা হাঁচির মাধ্যমে ছড়ায়। গভীর চুমুর মাধ্যমে এ ব্যাকটেরিয়া বিস্তার লাভ করতে পারে। সবার একটি কথা মনে রাখতে হবে পেরিওডন্টাল রোগ লালার মাধ্যমে সংক্রমিত হতে পারে অর্থাৎ চুমুর মাধ্যমেও পেরিওডন্টাল রোগ বিস্তার লাভ করতে পারে। এ কারণে আমেরিকান একাডেমি অব পেরিওডন্টোলজির অভিমত পরিবারের একজনের পেরিওডন্টাল রোগ থাকলে সবার পরীক্ষা করা উচিত।
গভীর চুমু বা ওরাল সেক্সের হিউম্যান প্যাপিওলোমা ভাইরাস সংক্রমিত হতে পারে। প্যাপিওলোমা ভাইরাস আবরণী কোষ ও মিউকাস মেমব্রেনকে আক্রান্ত করে অর্থাৎ এ ভাইরাস মুখগহ্বর, টনসিল, এমনকি গলা পর্যন্ত সংক্রমণ সৃষ্টি করতে পারে। হিউম্যান প্যাপিওলোমা ভাইরাসের সঙ্গে ওরাল ক্যান্সারের যোগসূত্র রয়েছে। তাই প্যাপিওলোমা ভাইরাসের দীর্ঘমেয়াদী সংক্রমণ মুখের ভেতর ক্যান্সার পর্যন্ত সৃষ্টি করতে পারে। তাই চুমু হতে হবে স্বাস্থ্যবান মুখের। তা না হলে চুমু আপনার জীবনে ভয়াবহ বিপদ ডেকে আনলেও আনতে পারে।
চুমুর ক্ষেত্রে সতর্কতা :
* চুমুর সময় খেয়াল রাখতে হবে আপনি নিজে অসুস্থ কি না বা যার সঙ্গে চুমু বিনিময় করবেন তিনি অসুস্থ কি না? মুখের অভ্যন্তরে জটিল বা দীর্ঘমেয়াদী কোন রোগ আছে কি না অবশ্যই জেনে নিতে হবে।
* কারও ঠোঁটে ও মুখে যদি খারাপ ধরনের আলসার, কোল্ড সোর, গোটা থাকলে চুমু না দেয়া বুদ্ধিমানের কাজ।
* চুমু গ্রহণকারী ও প্রদানকারী উভয়ের মুখের ও ঠোঁটের যতœ নিতে হবে।
* ওরাল সেক্সে যারা অভ্যন্ত তাদের অবশ্যই বিশেষ পদ্ধতি ও সতর্কতা অবলম্বন করতে হবে চুমু দেয়ার ক্ষেত্রে।
এই লিংকে থেকে সংগৃহিত
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×