somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবুই পাখির স্কুল

২২ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উৎসর্গ - আমার বাবুই_ পাখিকে

আজকাল ছেলে-মেয়েদের কাছে স্কুল কেমন লাগে, বন্ধু-বান্ধব বা স্কুলের শিক্ষকদের কেমন লাগে সেটা ব্যাপকভাবে জানার সুযোগ আমার নেই, নিজের ছেলের অনুভূতি জানা ছাড়া। আমার ছেলে বাবুই একটু অন্তর্মুখি স্বভাবের। নতুন ফ্রেন্ড পেতে বা অপরিচিত কারো সাথে পরিচিত হবার অদম্য ইচ্ছে থাকলেও নিজ থেকে এগিয়ে যেতে পারে না। লজ্জা, শংকা, অস্বস্তি সবই একসাথে কাজ করে। মারামারি বা ধাক্কাধাক্কি করে নিজের জিনিসটা আদায় করতে পারে না, ঘরে এসে তোড়জোড় আমার সাথেই দেখায়। সাধারণত এতোটা ব্যক্তিগত ব্যাপারে আমি লিখে ব্লগে কখনো দেইনি। আজ বাবুইয়ের একটা অনুভূতি জানানো এবং তার কাছাকাছি কী সমাধান পাওয়া যেতে পারে ভেবেই এই পোস্ট টা লিখলাম।

ও আগে একটা প্রাইভেট স্কুলে পড়তো। কিন্তু প্রতি বছর স্কুলের বেতন এবং রি-এডমিশন ফী বাড়ছে, যা আমার মতো চাকুরীজীবী অভিভাবকদের জন্য একটা পীড়া হয়ে দাঁড়াচ্ছে। বাংলা মিডিয়াম স্কুলেই সে পড়েছে ক্লাস টু থেকে ফোর পর্যন্ত। ওদের সেই স্কুলে পড়াশোনার মান যথেষ্ট ভালো কিন্তু স্কুল ক্যাম্পাস আধুনিক ফ্ল্যাট বাসার মতোই। আমি চাইনি ছেলেকে ফার্মের মুরগীর মতো তুলুতুলু করে বড় করতে। অন্তত শিক্ষাজীবন যাতে আনন্দের হয় সেটা চেষ্টা ছিল। সে যাই হোক, ওকে এবার একটা সরকারী স্কুলে ভর্তি করিয়েছি। ভর্তি পরীক্ষায় তার ভীষণ ভীতি। তবুও সে সব কিছুই উৎরে গিয়ে টিকেছে সে স্কুলে।


তার বন্ধু-বান্ধব কোনকালেই বেশি ছিল না। দুই থেকে তিনজন। তার প্রথম ভয় ছিল এতো বড় স্কুলে সে হারিয়ে যাবে, আমাকে খুঁজে পাবে না ছুটির সময় ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। কিন্তু এর পেছনে যে ব্যাপারটা ছিল সে আমাকে প্রথমে বলেনি। যেদিন সে প্রথম ক্লাস করে বাড়ি ফিরছিল আমার সাথে, আগের স্কুলটা পার হবার সময় দেখি সে চুপিচুপি তার চোখ মুছছে। ধরা গলায় আমাকে বলল --

আম্মু, স্কুল বদলানো কী এতোই জরুরী? আমার অভিজিতকে অনেক দেখতে ইচ্ছে করছে।

অভিজিত তার বন্ধু। ফোনে কথা বলতে বললে সে আবার রাজী হয় না।



যাই হোক, একে একে সে অনেক ত্রুটি খুঁজে পেলো নতুন স্কুলের। তার ক্লাসমেটরা সুন্দর করে কথা বলে না, স্কুলে টিফিন টাইম দেয় না ( অবশ্য এখন ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে, তাই দিচ্ছে ) , স্যার/ ম্যাডামরা " তুই " করে বলে, স্যার পিটুনি দেয় হাতের তালুতে, স্কুলে এতো ছাত্রছাত্রী কেন ইত্যাদি। তাছাড়া বোর্ড বই গতকালই সে সম্পূর্ণ সেট পেয়েছে, এর আগে তার হতাশা ছিল এই স্কুলে সে আর কোনোদিন বই পাবে না পুরো সেট।



তবে রোজ সকালের এসেম্বলি, জাতীয় সঙ্গীত এসব তার পছন্দ। স্কুলে একটা ক্যান্টিন আছে, সেখানে নিজে গিয়ে খাবার কিনে আনার স্বাধীনতা তাকে মাঝে মাঝে দিয়েছি। এতে সে খুশী। নিজের দায়িত্ব নিজে নিতে পারছে এটা তার কাছে বিশাল কিছু। স্কুলের পাঠাগারে টিনটিন সিরিজের অনেক বই দেখেছে সে, এটাও তার কাছে আনন্দের। কিন্তু বই নিতে হলে পাঠাগারের সদস্য হতে হবে। স্কুলের ভর্তি প্রক্রিয়া মাত্রই শেষ হয়েছে, তাই সদস্য হওয়া, কার্ড করা একটু সময়ের ব্যাপার, তাই আপাতত সে বই নিতে পারছে না। এটাও তাকে হতাশায় ফেলে দিচ্ছে।



স্কুলের বড় ক্লাসের ছাত্ররা ব্যাডমিন্টন, ক্রিকেট খেলে এসব দেখে তার খুব ইচ্ছে হয় খেলতে। কিন্তু তার ধারণা কেউ তাকে খেলতে নিবে না। আর বড়দের ধাক্কাধাক্কিতে সে ব্যথা পাবে, বল উড়ে এসে তার বুকে লাগবে, দৌড়াতে গেলে ওর পা ভেঙে যাবে ইত্যাদি নিয়েও শংকায় ভোগে। আমি চাই এসব ভয় গুলো ওর কেটে যাক। সাহস করে মাঠে নামুক, খেলুক, স্কুলের সময়টা ক্লাসের বাইরেও উপভোগ করুক। কিন্তু ঘুরে ফিরেই ওর পরিচিত চেহারার বাইরে কিছু ঘটলেই অস্থির হয়ে যায়, এই স্কুলে আর পড়বে না বলে কান্নাকাটি করে। ওর ছুটির টাইমটায় আমার লাঞ্চ আওয়ার থাকে, তাই মাঝে মাঝে ওকে আনতে যাই। আজকে ফেরার সময় আবার ফুলে ফুলে কান্না।

আম্মু এই স্কুলটা ভালো না। ম্যাডাম আজকে মেরেছে।

অপরাধ বিশাল কিছু না। আজ ওদের ইসলাম শিক্ষা ক্লাসের সময় ম্যাডাম এসে বলেছিল - যারা যারা ইসলাম ক্লাস করবি দুই তলায় ক শাখায় গিয়ে বস। আর হিন্দু ধর্মের যারা তারা এই ক্লাসেই থাক। বাচ্চারা ধাক্কাধাক্কি করে বের হচ্ছিলো ক্লাস থেকে, সে ভেবেছে ভিড় কমলে সে বের হবে। ক্লাস থেকে বের হতে দেরি হওয়ায় তাকে তার ক্লাসের ম্যাডাম মাথায় একটা গাট্টা মেরেছে। তারপর সে কাঁদতে কাঁদতে বাসায় ফিরল।



তাকে প্রায়ই শোনাতে হয় আমরা অনেক আনন্দ নিয়ে স্কুলে যেতাম। স্যারের মার যদি স্কুল লাইফে কেউ না খায় তাহ্লে সে তার ছেলেমেয়ে বা নাতি নাত্নির কাছে কী গল্প করবে? তার জীবন বৃথা ইত্যাদি বলে তাকে বুঝ দেই । আর এখানে অনেক ছাত্রছাত্রী, প্রতিযোগিতা বেশি। ১২০ জনের মাঝে ক্লাসে প্লেস করা অনেক সম্মানের যা ৪০ জনের মাঝে প্লেস করে সে পাবে না। নিজেকে শক্ত হতে হবে, নিজের প্লেস, নিজের বসার জায়গা এসব নিজেকেই দখল করে নিতে হবে নিজের যোগ্যতায় ইত্যাদি অনেক কিছুই তাকে বোঝাই রোজ। ক্লাসে ফার্স্ট, সেকেন্ড হতে হবে এমন কোনও প্রেসার আমার পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে কখনোই দেয়া হয়নি। শুধু যতটুকু পড়ে ততটুকুই যেন মন দিয়ে, আনন্দ নিয়ে পড়াশুনা করে।

কিন্তু তার মন এখানে কিছুতেই বসে না। স্কুল , কোচিং, বাসায় পড়া সব মিলিয়ে রেস্ট বলতে ঘুমের সময় আর শুক্রবার। ক্লাস ফাইভে সমাপনী পরীক্ষা, সৃজনশীল পদ্ধতির কারণে বছরের শুরুতেই পড়াশুনা করতে হচ্ছে। তার ব্যাগ টা তার পিঠ থেকে নিতে চাইলে তার পৌরষে লাগে বন্ধুদের সামনে - ক্যান আমি বড় হয়েছি না ?

সে যাই হোক, পড়াশোনা অনেক নিরানন্দের ব্যাপার বোধ হয় - তাকে দেখলে মনে হয়। পড়তে হবে তাই পড়ে। পড়াশোনা না করলে রিকশা চালাতে হবে না হলে আচার বিক্রি করতে হবে, মানুষ মূর্খ বলবে এই ভয়েও সে পড়ে বোধ হয়। রেজাল্ট ভালো করলে মায়ের কাছ থেকে , কোচিং থেকে, বাবার বা নানীর কাছ থেকে পুরস্কার পাবে এই আশাতেও পড়ে। পড়াশুনায় টার অনীহা নাই কিন্তু আমি আনন্দের ছাপও দেখি না। আমি ছোট বেলায় কীভাবে পড়েছি, কী কী আনন্দ করেছি স্কুলে সে সব শুনেও তার আগ্রহ হয় না। স্কুল যে আনন্দের জায়গা হতে পারে এটা আমি আজকাল স্কুলের বাচ্চাদের চেহারায় দেখি না।

ক্রিকেট নিয়ে তার দারুন আগ্রহ। তাদের স্কুলে ক্রিকেট এর কোচিং হয়। এই কারণে কিছুটা আগ্রহ স্কুলের জন্য তার অবশিষ্ট আছে। আমি জানি না স্কুল নিয়ে ছেলেকে কী করে আগ্রহী করে তুলবো। শিক্ষক রা তুই করে সম্বোধন করেন, অকারণে আজকে তাকে মার খেতে হয়েছে, বা অন্য বাচ্চারা মার খায় ক্লাসে এটা তার কাছে এক বিরাট বিস্ময়।বারবার বলছিলো - বিনা দোষে কেন মারবে ! তবে ক্লাসে বা বিকালে কোচিং এ টার ক্লাসমেটরা মার খেলে, কানে ধরে দাঁড়ালে সে আবার খুশী হয়, সম্মানিত বোধ করে নিজের কথা ভেবে যে সে সবসময় টার পোড়া কমপ্লিট করে যায়, সব সময় ভালো ভালো রিমার্কস পায়। কিন্তু এই স্কুল কেন তাকে ভালো লাগাতে পারছি না আমি জানি না। আমি বলেছি - অপেক্ষা করো, আস্তে আস্তে ভালো লেগে যাবে। এই পোস্ট আমি বাবুইকে উৎসর্গ করলাম। আর এই পোস্টের কমেন্ট সে দেখবে আমি যখন ব্লগে বসবো।

স্কুলকে কী কী কারণে ভালোবাসা উচিত , কী করে ক্লাসের ফাঁকে টিফিনের সময়টায় খেলাধুলা করে কিছুটা আনন্দ হলেও পাওয়া যায় এই পরামর্শ ব্লগে বাবুইয়ের মামা-খালামনিরা আশা করি দেবেন।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
৩২টি মন্তব্য ৩২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×