ইউনেসকোতে বাংলাদেশের প্রস্তাব অনুমোদন।
অবশেষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে জাতিসংঘের আওতায় ক্যাটাগরি-২ ইনস্টিটিউটের মর্যাদা দিল UNESCO ।
এ ব্যাপারে বাংলাদেশের একটি প্রস্তাব অনুমোদন করেছে ইউনেসকো। ১৬ অক্টোবর শুক্রবার ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ইউনেসকোর ১৯৭তম নির্বাহী বোর্ডের সভায় এ অনুমোদন দেওয়া হয়।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভাষা বৈচিত্র্য ও মাতৃভাষায় কথা বলার ওপর গুরুত্ব দিয়ে সর্বসম্মতভাবে গৃহীত এ সিদ্ধান্তের ব্যাপারে বলা হয়, বিশ্বের বিভিন্ন ভাষা নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এ অঞ্চল ও বিশ্বে একটি জ্ঞানচর্চা ও গবেষণার কেন্দ্রে পরিণত হবে।
এর আগেও ব্যাপক দাবীর মুখে ১৯৯৯ সালে ইউনেস্কোর ৩০তম সাধারণ সম্মেলনে ২১শে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দিয়েছিল UNESCO
বাংলা সহ বিশ্বের সকল মাতৃভাষা এগিয়ে যাক।
খবরের লিঙ্ক ইউনেস্কো বাংলাদেশের দাবি মেনে নিল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

