✘ শুধু সেতু নয়। পর্যায়ক্রমে জেলা, আঞ্চলিক ও জাতীয় মহাসড়ককে টোলের আওতায় আনা হবে। এই টোলের হার হবে সর্বনিম্ন পাঁচ টাকা এবং সর্বোচ্চ এক হাজার টাকা। গতকাল মন্ত্রিপরিষদের বৈঠকে এ বিধান রেখে ‘টোল নীতিমালা ২০১৪’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
✘ ভারতের কলকাতা থেকে ত্রিপুরা যাচ্ছে একটি ট্রাক তার নাম্বার (কলকাতা ০০০৪২০) আর তার ড্রাইভারের নাম নরেন্দ্র মোধি ট্রাকটিকে যেতে হবে বাংলাদেশের উপর দিয়ে!আর বাংলাদেশের কোন মানুষ জানতেও পারবেনা সেই ট্রাকে কি আছে ...আর সব চাইতে মজার ব্যাপার হল বাংলাদেশের বুক চিরে ট্রাকটি ভারতের এক প্রদেশ থেকে অন্য প্রদেশে ভ্রমন করলেও তার জন্যে এক পয়সা বা এক রূপি ও খরচ করতে হবে না!!!
এবার এর উল্টোপিঠ দেখুন:
খুলনা থেকে ঢাকা যাচ্ছে একজন এক্সিডেন্ট করা রোগী নিয়ে একটি মাইক্রো বাস,কিন্তু পথিমধ্যে তাদের চলন্ত গাড়ি থামিয়ে দেয়া হল।কারন রাস্তায় চলতে হলে বাংলাদেশীদেরকে এখন ট্যাক্স দিতে হবে,ট্যাক্স দেয়া ছাড়া এক চাকা আগে বাড়া যাবে না।কারন এটিই আইন।আর এই আইন সামান্য সাইকেলের জন্যে ও প্রযোজ্য!!!
মানে...আমার রক্তের টাকায় তৈরি করা রাস্তায় চলতে আমাকে টাকা দিতে হবে কিন্তু আমার প্রভু দেশ ভারত চলবে বিনে পয়সায়...।
✘আওয়ামী লুটপাটে দেউলিয়া হয়ে পড়া অর্থনীতির চাপ এবার প্রত্যক্ষভাবেই নাগরিকদের উপর আসছে। এটা সবেমাত্র শুরু। বাংলাদেশ তো বাংলাদেশ,আঞ্চলিক সড়ক ব্যবহারের জন্য আলাদা টোল আদায়ের এই অবিশ্বাস্য শোষন আফ্রিকার কোন একনায়ক শাসিত দেশেও কল্পনা করা যায় না। যেখানে দেশের প্রত্যেকটা জনগণ সকল ক্ষেত্রে ভ্যাটের মাধ্যমে ট্যাক্সের আওতায় আছে, সেখানে রাস্তায় চলাচলের জন্য টোল আদায় অকল্পনীয় এক শোষণ।
দেশটা কোন দিকে এগুছ্ছে তা নাকি কেউ জানে না। এ বুঝি তারই নমুনা মাত্র।।
[collected]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


