ইসলামবিরোধী ছবি ‘ইনোসেন্স অব মুসলিম’র সেই পরিচালক ও প্রযোজক স্যাম বাসিল একজন অবৈধ মাদক সরবরাহকারী।
এ অপরাধে মার্কিন সরকার তাকে কয়েকবার জেলেও পাঠিয়েছে।
যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলস এর বাসিন্দা এই বাসিল নিজেও মাদকাসক্ত বলে জানিয়েছে রয়টার্স।
লসএঞ্জেলস এর কয়েকটি মিডিয়া প্রতিষ্ঠানের সাথে তার নিয়মিত সম্পর্ক রয়েছে, তার এই স্বল্প বাজেটের ইসলাম বিরোধী ছবি নির্মাণে ওই মিডিয়াগুলোর ইন্ধন থাকতে পারে বলে শোনা যাচ্ছে।
সিনেমাটিকে আলোচনায় আনতে প্রথমে এর একটি ট্রেলার ইউটিউবে পোস্ট করা হয় ২০১২ সালের জুলাই মাসে।
এটি প্রথমবার এগার হাজার দর্শক দেখেন। আর এটি মুসলমানদের নজরে আসে সেপ্টেম্বরে। এর প্রচার আরও রগরগে করতে আরবীতে অনুবাদ করে ইন্টারনেটে ছেড়ে দেয়া হয়। এতে বিষয়টি আরো ৭০ হাজার দর্শক প্রত্যক্ষ করেন।
এর বিরুদ্ধে মিশর থেকে প্রতিবাদের শুরু হয়।
ছবিটির পক্ষে প্রচারণা চালান মার্কিন খ্রিস্টীয় চরমপন্থী যাজক টেরি জোনস। যিনি ২০১০ সালে পবিত্র কুরআন মজিদ পোড়ানোর ঘোষণা দিয়ে আলোচনায় আসেন।
এ ছাড়া অন্য দুজন মার্কিন নাগরিক নিজেদের ওয়েবসাইটে এর প্রচারণা চালিয়েছিলেন। তাদের একজন হলেন খ্রিষ্টীয় চরমপন্থী যাজক টেরি জোনস এবং অন্যজন ওয়াশিংটনের আইনজীবী মরিস সাদেক।
বাসিল ইসলামবিরোধী ছবি বানানো নিয়ে মার্কিন সরকারের কাছে আগে থেকেই পরিচিত একটি নাম।
ব্যাংক জালিয়াতির দায়ে ২০১০ সালে একুশ মাসের কারাদণ্ড দেয় দেশটির আদালত। ভূয়া পিনকোড ব্যবহার করে ব্যাংক থেকে টাকা উঠানোর চেষ্টা করায় তাকে এ শাস্তি ভোগ করতে হয়।
গত বছর জুনে ‘ইনোসেন্স অব মুসলিম’ প্রকাশের কিছুদিন আগে সে জেল থেকে ছাড়া পায়।
১৯৯৭ সালে বাসিলকে ‘মেথাম্ফেটামাইন’ নামক এক ধরনের মাদকদ্রব্য সরবরাহের দায়ে এক বছরের কারাদণ্ড ভোগ করতে হয়।
লস এঞ্জেলসের বিশপ জানিয়েছেন, সে এই ভিডিও নির্মাণে জড়িত নয়। তিনি বলেন, আমি তার কাছে জানতে চেয়েছিলাম ভিডিওটির সাথে আপনার নাম কেনো বলা হচ্ছে, উত্তরে বাসিল বলেছেন আমাকে ভুলভাবে এর সাথে জড়ানো হচ্ছে।
লস এঞ্জেলসের বিশপ সেরাপিয়ান এক বিবৃতিতে জানিয়েছেন, ছবিটি বিভ্রান্তির উদ্দেশ্যেই বানানো হয়েছে। এবং এতে স্যাম বাসিল জড়িত নয় বলেই আমার বিশ্বাস।
অন্যদিকে ভার্জিনিয়ার আরেক কপটিক খ্রিস্টান মরিস সাদেক কিছুদিন আগে এক ইউটিউব ভিডিওতে স্যাম বাসিলকে ইনোসেন্স অব মুসলিমের পরিচালক বলে পরিচয় করিয়ে দেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

