অপলক দৃষ্টিতে টিভির সামনে বসে উপভোগ করলাম শ্বাসরুদ্ধকর এক ম্যাচ। আর সারা বিশ্ব আরেকবার দেখল টাইগারদের গর্জন,গর্বে বুকটা ফুলে উঠছে যে আমরাও পারি । বিশ্ব চ্যাম্পিয়নদের নাস্তানাবুদ করে পোলার্ডের মত বাকপটুদের দেখিয়ে দিল টাইগাররা যে আমরা কথায় নয় কাজে বিশ্বাসী।
Click This Link
আর গেইলদেরকে দেখিয়ে দিল বিখ্যাত বাংলা গাঙ্গামা স্টাইল সেলিব্রেশন "এমন দৃশ্য কোথাও খুঁজে পাবে নাকো তুমি
খুশিতে পাগল হয়ে যাচ্ছি... আমাদের অধিনায়ক সহঅধিনায়ক মামারাতো খেলার পাশাপাশি নাচানাচিতেও ওস্তাদ
আর সোহাগ গাজীর হল অসাধারন এক উথ্বান
আমরা চাই আরও এগিয়ে যেতে বিজয়ের আনন্দে উদ্বেলিত হতে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের শান্তির দেশটাকে অশান্তিতে ভরিয়ে দিয়েছে আজকের কিছু ছবি দিতে পারতাম তবে তা দিয়ে আর এই অসাধারন ছবিগুলোকে অপমান করতে চাইনা।
আসুন আমরা একটি সুন্দর দেশ গড়ার প্রত্তায়ে হাতে হাত রেখে এগিয়ে যাই আর প্রতিরোধ করি সব দুর্নীতিবাজ আর ধংসযজ্ঞকারি ভণ্ডদেরকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

