somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোটাবিরোধী আন্দোলন ও বর্তমান বাস্তবতা

১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যাস্ততার কারনে সামুতে আসা হয়না অনেকদিন তবে সাম্প্রতিক সময়ের একটা বিষয় নিয়ে খুবই খারাপ লাগছে তাই ভাবনাগুলো ব্লগে শেয়ার করা।কিছু কিছু পাবলিক নিজেদের সামান্য স্বার্থের কারনে চলমান কোটাবিরোধী যৌক্তিক আন্দোলনের বিরোধিতা,অপপ্রচার করছেন।প্রতিবন্দি কিংবা উপজাতি কোটা অবশ্যই থাকা উচিৎ তবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যেন প্রতিবন্দি কিংবা উপজাতিরা যেন সরকারি সহায়তায় আধুনিক শিক্ষা সহ সকল সুযোগ সুবিধা পায় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দয়ার পাত্র হওয়া থেকে রেহাই পাবে তারা।আর মুক্তিযোদ্ধা কোটা আরও আগেই সংস্কার করা উচিৎ ছিল।আর এখন এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন আসায় অনেকেই আন্দোলনকারীদের রাজাকার,যুদ্ধাপরাধী,মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী হিসেবে আখ্যায়িত করছেন,বড়ই সেলুকাস!!!একথা নিঃসন্দেহ যে মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।কিন্তু মুক্তিযুদ্ধের নাম ভাঙ্গিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের ফায়দা হাসিল করছে।আমার জানা নেই বিশ্বের অন্য কোথাও এমন নীতি আছে কিনা।পাকিস্থানিরা আমাদের শোষণ করত চাকরিক্ষেত্রে বৈষম্যমূলক আছরন করত তাইতো দেশকে স্বাধীন করতে মুক্তিযুদ্ধারা জীবন বাজি রেখে ঝাপিয়ে পরেছিল কিন্তু আজও যদি এমন বৈষম্য ধরে রাখা হয় তাহলে স্বাধীনতার সুফল জাতি কিভাবে পাবে?? আর এমন বৈষম্যের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।আর অত্যান্ত দুঃখজনক হলেও সত্য যে বর্তমানে সত্যিকার মুক্তিযোদ্ধার চেয়ে ভুয়া সনদধারী মুক্তিযোদ্ধার সংখ্যাই বেশি।আর সত্যিকারের মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করার জন্য নিঃস্বার্থভাবে যুদ্ধ করেছেন।মুক্তিযোদ্ধা সার্টিফিকেট কিংবা সুযোগ সুবিধার জন্য নয়।আমার এমন পরিচিত মুক্তিযোদ্ধা আছে যিনি কখনোই সনদের জন্য যাননি,আবার এমনও আছে যিনি মুক্তিযুদ্ধে বিন্দুমাত্র অংশগ্রহন করেননি কিন্তু এখন সকল সুযোগসুবিধা ভোগ করছেন।এখন প্রশ্ন হচ্ছে তারা না চাইলেও আমাদের কি উচিৎ নয় যাদের ত্যাগের কারনে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পেলাম তাদের জন্য কিছু করা।হ্যাঁ অবশ্যই তাদের জন্য সমস্ত নাগরিক সুবিধা বিনামুল্যে করে দেওয়া,শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সমস্ত ভরণপোষণ রাষ্টের গ্রহন করা উচিৎ ছিল।প্রতিবছর কিছু বিশেষ দিনে পত্রিকার পাতা উল্টালেই চোখে পড়ে মুক্তিযোদ্ধাদের অবর্ণনীয় কষ্টের কাহিনী।৪২ বছর পরেও যেটা খুবই দুঃখজনক।কিন্তু আমাদের শাসকেরা সেদিকে কর্ণপাত না করে কোটা পদ্ধতির মতো বৈষম্যের মাধ্যমে এর অযৌক্তিক সমাধান খুঁজছেন।তরুন প্রজন্মের মেধাবীরা রাষ্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ।আর তাদের মেধার সঠিক মূল্যায়ন যখন কোনও রাষ্ট করতে ব্যার্থ হয় বিপরীতে তাদের প্রতি অবিচার করা হয়।সে জাতির উন্নয়ন কিভাবে হবে আমার জানা নেই।স্বাভাবিকভাবেই আমরা দেখি পিতার অপরাধের জন্য পুত্রকে শাস্তি পেতে হয়না।তাহলে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে কেন এই কোটা পদ্ধতি রেখে দেওয়া হবে??হ্যাঁ তবে এটা নিশ্চিত করা যেতে পারে যেন তারা অর্থাভাবে আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত না হয়।আর আমরা সকলেই আশাবাদী যে অতিদ্রুতই এই বৈষম্যমূলক আচরণ থেকে আমাদের মেধাবীরা মুক্তি পাবে।আর তারা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে বহুদুর..............................
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×