"তেল পরা ভাল" কথাটা আমার নয়,আমার মায়ের। ছোটবেলায় মাঝে মাঝে তরকারি বসিয়ে মা হটাৎ যখন দেখতো তেল শেষ তখন বলত "তারাতারি একটু তেল নিয়ে আয়তো বাবা" তো আমি বড় বোতল বা কন্টেইনার থেকে ছোট বোতলে তেল ঢালতে গিয়ে মাঝে মাঝেই কমবেশি ফেলে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন হাত পিচ্ছিল থাকায় পুরো কন্টেইনার হাত থেকে পরে গেল আর যা হবার তাই, পুরো মেঝে তেল পরে সয়লাব। আমি কোনমতে কন্টেইনার তুলে থ হয়ে দাড়িয়ে রইলাম।ওদিকে মা ডাকছে আমার কোন সাড়া নেই,কি করব বুঝে উঠতে পারছিলাম না।আমার সাড়া না পেয়ে মা রান্নাঘর থেকে চলে আসলো।এসে অবস্থা ও আমার মন খারাপ দেখে মা সান্তনার স্বরে বলে "আরে কিচ্ছু হয়নাই,তেল পরা ভাল" তখন বুঝতে না পারলেও এখন ঠিকই বুঝতে পারি যে, যেহেতু তেল পরে গেলে আর তোলা যায়না তাই যাতে আফসোস না হয় তাই মায়ের এই উক্তি। আজ হটাৎ কথাটা মনে পরার পিছনে অবশ্য একটা কারন আছে। গতরাতে ঘুমানোর আগে কাপড় ইস্ত্রি করছিলাম,তো ইস্ত্রির ক্যাবলে থাকা অদৃশ্য লিকেজে হটাৎ আঙ্গুল লাগায় প্রচণ্ড শক খেয়ে আঙ্গুলে ফোস্কা পরে যায়।ভাগ্যিস আয়রন হাত থেকে পরে আনপ্লাগ হয়ে যায়। যাইহোক আজ সকালে একজন সহকর্মী ঘটনা শুনে বলে "শক খাওয়া ভাল,বাত ভাল হয়ে যায়" কথাটা শুনে ষোল/সতের বছর আগের সৃতিগুলো মনে পরে গেল।মা জানতে পারলে হয়ত ইস্ত্রি করার উপরই নিষেধাজ্ঞা চলে আসবে। সন্তানের সামান্য কষ্টও সহ্য করতে পারেনা কেন মা!!! আসলে মায়েরা এমনই। ভাল থেকো মা।
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।