somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু কদম, কিছু শাপলা।

৩০ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


-মেয়ে! তোমার প্রিয় ফুল কি বলবে?

-হুমমম, আমার সবচেয়ে প্রিয় ফুল হল কদম, একদম হলদে, ছোট ছোট অসংখ্য রেণুর মিলন ঘটে ওখানে, ধরে দেখেছ কখনো ?

-না।

-তুমি যে ধরবে না, তা আমি জানতাম। অনেক কোমল জানো, আলতো করেও ধরতে পারি না। মনে হয় যেন ব্যাথা দিচ্ছি, ঠিক যেন আমার এই মনটার মত, এতটুকুন আঘাতও সইতে পারে না।

-তারপর আর কোন কোন ফুল তোমার ভালো লাগে?

- এইতো শাপলা ফুলও বেশ ভালো লাগে।

-শাপলা ফুল? এহ ?

-ক্যান? ভালো লাগতে পারে না? জানো, যখন বিলে অনেক শাপলা একসাথে ফুটে, আমি তখন চঞ্চল হয়ে যাই, কেউ আমাকে তখন বেঁধে রাখতে পারে না। নৌকা দিয়ে গিয়ে এক মুঠো শাপলা নিয়ে আসি। হাহাহা। তুমি কি জানো কেন আমি শাপলা ফুল এত ভালোবাসি?

-না।

-তুমি যে জানবে না, তা আমি জানতাম। কারণ, শাপলা ফুল যখন ফুটে তখন সে তার পাপড়িগুলো সম্পূর্ণ ছড়িয়ে দেয়। ঠিক আমার মত, আমার মন যখন ভালো থাকে, আমি ও আমার সবগুলো অনুভূতি এভাবে ছড়িয়ে দেই।

-মেয়ে! তোমাকে একটা কথা একটা কথা বলার অনুমতি দিবে?

-হুমমমম।

-তুমি অনেক গুছিয়ে কথা বলতে পার যা আমি কখনো পারব না।

-তোমার অত গুছিয়ে কথা বলার দরকারও নেই।

কিছু দিন এভাবেই কেটে যায়। কিছু কিছু কথা, কিছু কিছু অনুভবের বিনিময় হয়...

কিছু দিন থেমে থাকে, চলে না। কেন যেন আবার ভোরে সূর্য উঠে, আবার দিন চলতে থাকে। আবার পূর্ণিমা আসে, সাথে নিয়ে আসে অমাবস্যাকেও।

একদিন বিকালে ছেলেটা একমুঠো কদম ফুল নিয়ে মেয়েটার সামনে এসে দাঁড়ালো।



ছেলেটা হাঁপাতে হাঁপাতে বলে...

-এই নাও, তোমার জন্য অনেক খুঁজাখুঁজি করে এই তাজা কদম ফুলগুলো জোগাড় করেছি?

-কেন?

-কেন মানে? কদম না তোমার সবচেয়ে প্রিয় ফুল?

-এই সব ফালতু ইমোশন বাদ দিবা? আমি এখন অনেক সুখী। আমার কষ্টের দিন গুলোর কথা আর মনে করিয়ে দিও না প্লীজ...

বলেই ফুল গুলো হাতে নিয়ে ছুড়ে ফেলে দিল মেয়েটি। কাল বিলম্ব না করে হন হন করে হেঁটে চলে গেল।

ছেলেটি মাটিতে পড়ে থাকা ফুলগুলোর দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে সন্তর্পণে ফিরে গেল। সে বুঝতে পারল যে, মেয়েটির এখন কদম না, বরং শাপলা ফুল চাই। এদিক-সেদিক ঘুরে সে একমুঠো শাপলা নিয়ে বেহায়ার মত আবারও মেয়েটির সামনে এসে দাঁড়ালো। শাপলা ফুলগুলোকে ছেলেটি বুকের কাছে ধরে রেখেছিলো, আর ফুলের বিশাল কাণ্ডগুলো মাটিতে স্পর্শ করছিল। একটু মলিন মুখে ছেলেটি মেয়েকে বলল,

-আজও কি শাপলা ফুল তোমার কাছে আগের মত প্রিয় ?

মেয়েটি ভ্রুখানা একটু কুঁচকে বলল,

-কই? আমি তো কখনও শাপলা ফুল পছন্দ করতাম না।

ছেলেটি ইতিমধ্যে শাপলা ফুলগুলো মেয়ের দিকে বাড়িয়ে দিয়েছিলো, কথাটা শোনা মাত্রই সে ফুলগুলো নিজের বুকে ফিরিয়ে নিল। এক মুহূর্ত দেরি না করে ফুলগুলোকে বুকে জড়িয়ে ধরে সে হন হন করে যেই পথে এসেছিল, সেই পথেই ছুট দিল।

মেয়েটি কিছুটা অবাক হয়ে ছেলেটির চলার পথের দিকে তাকিয়ে রইল।

ছেলেটি কিন্তু একবারের জন্যও পিছনে ফিরে তাকাল না।
কালেকটেড
< "HaSan Kamrul">
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ সুবহানার বীরত্ব

লিখেছেন ইসিয়াক, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৭:১০




সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।

স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই জুন, ২০২৬ সকাল ৯:৩৩

গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...

একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন

অন্তর্দিগন্ত

লিখেছেন মুনতাসির রাসেল, ১৪ ই জুন, ২০২৬ সকাল ১১:০৯



যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।

পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।

তাই... ...বাকিটুকু পড়ুন

Laptop Stand কেন দরকার?

লিখেছেন নাহল তরকারি, ১৪ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩৯

Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান



দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন

ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জুন, ২০২৬ রাত ২:৪০


ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

×